তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমান ফের গ্রেপ্তার

কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ শনিবার দুপুরে পিবিআইয়ের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০১:১৩ পিএম

কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ শনিবার দুপুরে পিবিআইয়ের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।

পিবিআই জানায়, আদালতের আদেশ প্রতিপালন না করা এবং পুলিশের প্রতি হাফিজুরকে গ্রেপ্তারের নির্দেশ থাকায় শনিবার ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  আদালতের আদেশে হাফিজুরের পালিয়ে যাওয়ার আশঙ্কা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। হাফিজুরকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এর আগে গত ২২ এপ্রিল তনু হত্যা মামলায় হাফিজুরকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়। পরে হাইকোর্ট থেকে জামিন নিয়ে গত ৪ আগস্ট তিনি কারাগার থেকে মুক্তি পান।

তবে গত ৬ আগস্ট হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাকে গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেন আদালত।

২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করতে গিয়ে আর ফেরেননি তনু। পরে খোঁজাখুঁজি করে সেনানিবাসের পাওয়ার হাউজের অদূরে ঝোপের মধ্যে তনুর মরদেহ পাওয়া যায়। তাকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। পরদিন তনুর বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক (বর্তমানে অবসরপ্রাপ্ত) ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।

শরীয়তপুরে চুরির অপবাদ দিয়ে এক তরুণীকে গলায় জুতার মালা পরিয়ে চুল কেটে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এছাড়া ওই তরুণী ও তার ছোট ভাই-বোনকে সাড়ে ৩ ঘণ্টা একটি ঘরে আটকে রাখার হয়েছে। ভুক্তভোগী তরুণীর...
কক্সবাজার সমুদ্র সৈকতের দরিয়ানগর এলাকায় বিপজ্জনকভাবে প্যারাসেইলিং পরিচালনার সময় পর্যটক অক্ষর সৌভিক রায়ের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি মো. ফরিদকে গ্রেপ্তার করেছে র‌্যাব।...
নেত্রকোণা সদরের এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে দায়ের মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ র‍্যাব-১৪ এর একটি দল রিপন মিয়াকে গ্রেপ্তার করে।
জুলাই আন্দোলনকারীদের ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ফেসবুক পোস্ট দেওয়ার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে আটক করে পুলিশি সোপর্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার...
রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার অভিযোগে ভারত ও চীনসহ অন্তত ৫টি দেশের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ সুগম হচ্ছে যুক্তরাষ্ট্রের। শুক্রবার মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে এ সংক্রান্ত একটি বিল পাস...
ভুক্তভোগীর অভিযোগ, গত ৬ আগস্ট দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শালথী গ্রামের একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। এ সময় তাকে, তার স্ত্রী ফিরোজা আক্তার ও জুলেখাকে মারধর করে আহত করা হয়।...
সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা ‘রিয়াদ এয়ার’ আজ (শনিবার) থেকে আনুষ্ঠানিকভাবে ঢাকা ও রিয়াদের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে। আজ সকালে রিয়াদ এয়ারের প্রথম বাণিজ্যিক ফ্লাইটটি হযরত...
সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। তবে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে পৌর এলাকায় বিএনপির একাংশের নেতাকর্মীরা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর