দুটি কুকুরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, আসামিদের গ্রেপ্তারের নির্দেশ 

পটুয়াখালী সদর উপজেলার খেজুরতলা এলাকায় দুটি কুকুরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। প্রাণিকল্যাণ আইনে করা এ মামলায় দুই আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত।



আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৩:২১ পিএম

পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের খেজুরতলা স্ট্যান্ড এলাকায় দুটি কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই বেলা আনুমানিক ১১টার দিকে আউলিয়াপুর ইউনিয়নের দক্ষিণ বাদুরা খেজুরতলা স্ট্যান্ড এলাকায় দুটি কুকুরকে খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে ভারী কাঠ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পটুয়াখালী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার নজরে আসে।

পরে এ ঘটনায় পটুয়াখালী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিউর রহমান বাদী হয়ে মামলা করেন। মামলায় দক্ষিণ বাদুরা এলাকার মঞ্জু হাওলাদার (৫০) ও জহির হাওলাদারকে (৪৫) আসামি করা হয়েছে। ২০১৯ সালের প্রাণিকল্যাণ আইনের ৭(২) ধারা ও দণ্ডবিধির ৪২৮ ধারায় মামলাটি করা হয়।

মামলার বাদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিউর রহমান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর মাধ্যমে ঘটনাটি জানতে পারেন তিনি। পরে বিষয়টি যাচাই করে প্রাণীর প্রতি নিষ্ঠুরতার অভিযোগে আইনগত ব্যবস্থার পদক্ষে নেওয়া হয়।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ইমরান বলেন, ‘প্রাণীর প্রতি নিষ্ঠুরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইন অনুযায়ী এ ঘটনায় মামলা করা হয়েছে। আমরা আশা করছি, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে এবং যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

মামলাটি আমলে নিয়ে পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক আবু বকর সিদ্দিক আসামিদের গ্রেপ্তারের জন্য আদেশ দিয়েছেন।

সাতক্ষীরা আদালত চত্বরে পুলিশের হেফাজত থেকে মো. আজমাইন নামের এক আসামি পালিয়ে গেছে। বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা হয়। আজমাইন আশাশুনি উপজেলার নাকতাড়া গ্রামের বাসিন্দা ও মাদক মামলার আসামি। 
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে একটি মাছধরা ট্রলারে হামলা চালিয়ে প্রায় সাড়ে ৩ লাখ টাকার মাছ, জাল, জ্বালানি তেলসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে জলদস্যুরা।
নেত্রকোণার ‘রিপন ভিডিও’ নামের সামাজিক মাধ্যমে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠার ঘটনায় মামলা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটের অপজিটে এ ঘটনার সূত্রপাত হয়। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত...
রাজধানী থেকে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য  আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছে।
ভারতের দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতবিনিময়ের ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করছে ঢাকা। বুধবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ ক্ষোভ প্রকাশ করা হয়।  
দীর্ঘদিন ধরে দেশে বিনিয়োগে স্থবিরতা চলছে। এরই মধ্যে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৪৭ শতাংশে। গ্যাস-বিদ্যুতের অনিশ্চয়তা, উচ্চ সুদহার এবং ব্যবসায়িক...
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত ‘ফিস্টে’ নিম্নমানের খাবার বিতরণের অভিযোগকে কেন্দ্র করে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি হয়েছে। এ ঘটনায়...
লোডিং...

এলাকার খবর