বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটের অপজিটে এ ঘটনার সূত্রপাত হয়। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে পুলিশ মোতায়ন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকালে ছাত্রশিবির মিছিল বের করলে ছাত্রদলের নেতা-কর্মীরা এতে বহিরাগত অংশগ্রহণের অভিযোগ তুলে মিছিল বন্ধ করতে বলেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।
ছাত্রদলের অভিযোগ, শিবিরের কর্মসূচিতে বহিরাগতদের আনা হয়েছিল। তারাই সশস্ত্র হামলা চালিয়েছে।



