বাগেরহাটে আইনজীবীকে কুপিয়ে হত্যা

বাগেরহাটে নিজাম উদ্দীন শান্ত (৪২) নামেন এক আইনজীবীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার গভীর রাতে বাগেরহাট শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ১১:৩০ এএম

বাগেরহাটে নিজাম উদ্দীন শান্ত (৪২) নামেন এক আইনজীবীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার গভীর রাতে বাগেরহাট শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিজাম উদ্দীন শান্ত বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে। তিনি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন। স্থানীয়দের বরাতে ওসি জানান, শুক্রবার রাত ১টার দিকে নিজাম উদ্দীন শান্ত নামের ওই আইনজীবী শহরের চেম্বার শেষ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। বাগেরহাট শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর পথরোধ করে এলোপাথাড়ি ছুরিকাঘাত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ওসি জানান, তার পিঠে ও পাজড়ে ধারালো অস্ত্রের আঘাতে চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা কী কারণে এই আইনজীবীকে হত্যা করল তা এখনো নিশ্চিত হতে হওয়া যায়নি। হত্যার কারণ অনুসন্ধান করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমান হাইকোর্টের দেওয়া জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে...
নেত্রকোণা সদরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে। অভিযোগের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
রাজধানীর ঢাকা আলিয়া মাদরাসায় হলের সিট দখল ও উসকানিমূলক কথাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশইসলামী ছাত্রশিবির। ছাত্র সংগঠন দুটির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর...
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে রাবার ড্যাম প্রকল্পের কাজ শেষ হলেও ক্ষতিপূরণের টাকা পাননি অধিগ্রহণ করা ভূমির মালিকেরা। ৯ বছর ধরে অপেক্ষায় তারা। স্থানীয়দের আভিযোগ, জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার...
গত পাঁচ বছরে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয় প্রায় ২৯ শতাংশ কমেছে। এই প্রেক্ষাপটে আগামী ২০৩১ সালের মধ্যে এ খাতে রপ্তানি আয় দ্বিগুণ এবং উচ্চমূল্যের পাটপণ্যের উৎপাদন বাড়ানোর কর্মপরিকল্পনা নিতে যাচ্ছে...
গণমাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমুলক বক্তব্য প্রচার করা যাবে না বলে জানিয়েছেন  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আজ মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে ট্রাইব্যুনালের মামলার...
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন কাখাবের বেনিদজে। ২০২৬ সালের ১ মে থেকে তার নিয়োগ কার্যকর হয়েছে। তিনি মনিশা আব্রাহামের...
প্রধানমন্ত্রী বলেন, গত সপ্তাহে আমি নিজে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে কথা বলেছি যে, উনি আমাদের এ ব্যাপারে সহযোগিতা করতে পারেন কি না। উনি আমাকে বললেন, তারা দেখছেন বাংলাদেশকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর