চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বেড়েছে জলদস্যুতা, উদ্বেগে ব্যবসায়ীরা

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সাম্প্রতিক সময়ে বিদেশি জাহাজে দস্যুতার ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ব্যবসায়ী মহল। তাদের আশঙ্কা, দ্রুত নিরাপত্তা জোরদার না হলে আন্তর্জাতিক শিপিং কোম্পানির আস্থা কমবে, পাশাপাশি বাড়বে বীমা ও পণ্য পরিবহনের ব্যয়।

 

 

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০১:২৩ পিএম

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বেড়েছে জলদস্যুতা। চলতি মাসেই বিদেশি জাহাজে অন্তত তিনটি দস্যুতার অভিযোগ উঠেছে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। ব্যবসায়ীদের শঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোর আস্থা কমবে, বাড়বে বীমা ব্যয় ও পণ্য পরিবহনের খরচ। 

গত ২৯ জুন মধ্যরাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের চার্লি অ্যাংকরেজে পৌঁছায় এমভি হাই জু। সীতাকুণ্ডের ডায়নামিক শিপ রিসাইক্লিং ইয়ার্ডে ভাঙার জন্য আনা হয় জাহাজটি। আমদানিকারকের অভিযোগ, রাত প্রায় পৌনে দুইটায় ২০-২৫ জনের একটি দল জাহাজে ওঠে। এরপর নাবিকদের জিম্মি করে নিয়ে যায় স্পেয়ার পার্টসসহ প্রায় এক কোটি টাকা মূল্যের বিভিন্ন সরঞ্জাম।

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন সভাপতি মো. আনাম চৌধুরী জানান, প্রায় শূন্যে নেমে আসা চুরি, দস্যুতা সাম্প্রতিক সময়ে আবার মাথা চাড়া দিয়ে উঠছে। জাহাজ থেকে মূল্যবান যন্ত্রাংশ লুট করছে সংঘবদ্ধ দলটি। যা বর্হিবিশ্বে বন্দরের ভাবমূর্তি নষ্ট করছে।

বন্দরের বহির্নোঙর ও জলসীমা এলাকায় নিরাপত্তায় যৌথভাবে কাজ করে কোস্ট গার্ড, নৌবাহিনী ও নৌ-পুলিশ। কোস্টগার্ড (পূর্ব জোন) জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মিজানুর রহমান জানান, প্রাকৃতিক বাধা, অননুমোদিত নৌ-যানের অহরহ চলাচল, নিয়ন্ত্রণহীন জেলে নৌকাসহ নানা কারণে পূর্নাঙ্গ নিরাপত্তা দেওয়া চ্যালেঞ্জিং। এর বাইরে রয়েছে জাহাজের স্থানীয় এজেন্টদের অনিয়ম ও গাফেলতি। 

সম্প্রতি বহির্নোঙরে দস্যুতার ঘটনায় উদ্বেগ জানিয়ে নৌ–পরিবহন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। 

 

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল-অবরোধ কর্মসূচি চলছে। রোববার সকাল থেকে শুরু হওয়া হরতালের কারণে উত্তর ফটিকছড়ির দাঁতমারা, বাগানবাজার ও...
নেত্রকোণা সদরে নিজ ঘর থেকে মাহফুল মিয়া (৩৫) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, জমি বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
চট্টগ্রামের আনোয়ারায় মাদকাসক্ত ছেলের এলোপাথাড়ি ছুরিকাঘাতে দম্পতির মৃত্যু হয়েছে। নিহতদের নাম স্বপন দাশগুপ্ত এবং কল্পনা দাশগুপ্ত। শনিবার দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। ঘাতক ছেলেকে রক্তমাখা কাঁচিসহ...
চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নালা পরিষ্কার করার সময় একটি বস্তায় বুলেট দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি বুলেটগুলো জব্দ...
বলিউড অভিনেতা এমরান হাশমির সঙ্গে কাজ করতে চান বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। 'সিরিয়াল কিসার' নামে পরিচিত এই তারকার অভিনয় দক্ষতা ও রোমান্টিক পর্দা উপস্থিতির বড় ভক্ত তিনি।...
দুই সপ্তাহের সামরিক অভিযানের পর ইরানে হামলা স্থগিতের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, দীর্ঘ সংঘাতে ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়ার শঙ্কা এবং...
মুক্তিযুদ্ধের সময় গঠিত স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক লড়াইকে বড় পর্দায় তুলে আনছে সিনেমা 'ঠিকানা বাংলাদেশ'। দীর্ঘদিনের অপেক্ষার পর ছবিটি এবার মুক্তির প্রস্তুতি শুরু করেছে। এরই অংশ হিসেবে...
চট্টগ্রামে আইনজীবী সমিতির এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাই চলছে। তদন্তে অভিযোগের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর