চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজ থেকে অসুস্থ হয়ে সাত শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই ঘটনায় আরও কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন।
জানা যায়, ইয়ার্ডে একটি জাহাজে হাউজ কিপিংয়ের কাজ করার সময় জাহাজটির একটি ট্যাংক থেকে গ্যাস নির্গমনের ঘটনা দেখতে পেয়ে শ্রমিকরা এগিয়ে যান। তাদের কয়েকজন অজ্ঞান হয়ে পড়লে পাঠানো হয় হাসপাতালে।
হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে পাঁচজনকে মৃত ঘোষণা করে। পরে মারা যান আরও দুজন। অসুস্থ বেশ কয়েকজন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন।



