খাগড়াছড়িতে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ১০:২৭ পিএম

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নে বজ্রপাতে একসাথে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উচিংমং মারমা ও তার স্ত্রী হ্লাপাই মারমা।

শনিবার রাত ৮টার দিকে মাইসছড়ি ইউনিয়নে এ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী দুজনের মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছিল। এ সময় তারা ঝিরি গোসল করছিল। বজ্রপাতের শিকার উচিংমং মারমা ও হ্লাপাই মারমা ঘটনাস্থলে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করার চেষ্টা করলেও দুজনকেই মৃত অবস্থায় পাওয়া যায়।

স্থানীয় কার্বারী নয়ন কুমার ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‌‘আকস্মিক ব্রজপাতে তাদের দুজনের মৃত্যু হয়।’

তবে এ বিষয়ে জানতে মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরীকে একাধিক ফোন করলেও সাড়া পাওয়া যায়নি।

অবৈধ পথে ইতালি যাওয়ার সময় লিবিয়া থেকে নিখোঁজ হয়েছেন মাদারীপুরের তরুণ মো. সাগর মিয়া। গত ১০ মাস ধরে তার কোনো সন্ধান পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার একটি বন্দিশালা থেকে সাগরকে মুক্ত করতে তার পরিবারের...
যশোরের মণিরামপুর উপজেলার পারখাজুরা বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
জয়পুরহাটের কালাইয়ে স্ত্রীকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মেহেদী হাসান শাপলার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার আট দিন পর গত শুক্রবার রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান...
সিলেটের বিয়ানীবাজারের সুনাই নদীতে ‘তৌহিদী জনতা’র বাধায় নৌকাবাইচ প্রতিযোগিতার বন্ধের উপক্রম হলেও যথাসময়ে নৌকাবাইচ প্রতিযোগিতা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
নতুন এলএনজি কার্গো আসায় ৩ দিন পর ফের চালু হয়েছে মার্কিন কোম্পানি এক্সিলারেট ভাসমান টার্মিনাল। এতে মধ্যরাত থেকেই গ্রিডে বেড়েছে সরবরাহ।
আজ বঙ্গভবনে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা ১১টার দিকে সেখানে পৌঁছানোর পর গার্ড অব অনার প্রদান করা হবে।
দীর্ঘ ৯ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেই চমক দেখাল হাল সিটি। শনিবার সিজনের প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ হারিয়েছে তারা। 
ইংল্যান্ডের উত্তরাপূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সড়কে পুলিশের একটি গাড়িকে অন্য একটি গাড়ি ধাক্কা দেওয়ায় দুই পুলিশসহ ৭ জন নিহত হয়েছে। শনিবার স্থানীয় সময় ভোররাত ৩টা ৩৯ মিনিটে মিডলসব্রোর পূর্বে সাউথ...
লোডিং...

এলাকার খবর