গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৩ যুবক নিহত

গোপালগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চামটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০২:৪২ পিএম

গোপালগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চামটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আজ শনিবার দুপুরে বৌলতলী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন–মুকসুদপুর উপজেলার হরিচর সিন্দিয়াঘাট এলাকার অসিত কুন্ডুর ছেলে অচিন্ত্য কুন্ডু (২৫), মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পূর্ব নাগরদী গ্রামের মনীন্দ্রনাথ বাড়ৈর ছেলে উজ্জ্বল বাড়ৈ (৩৫) এবং একই উপজেলার গোয়ালকান্দি গ্রামের শাহীন ব্যাপারীর ছেলে ফয়সাল ব্যাপারী (২০)।

বৌলতলী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শামীম আল মামুন জানান, শুক্রবার রাতে একটি মোটরসাইকেলে করে অচিন্ত্য ও উজ্জ্বল রাজৈর থেকে গোপালগঞ্জের দিকে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে টেকেরহাটমুখী দ্রুতগতির অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অচিন্ত্য নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা উজ্জ্বল ও ফয়সাল গুরুতর আহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং গুরুতর আহত উজ্জ্বল ও ফয়সালকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার হয়। সেখানে চিকিৎসক উজ্জল বাড়ৈকে মৃত ঘোষণা করেন। অপর আহত ফয়সালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে নেওয়ার পথে তিনিও মারা যান।

পরে আজ শনিবার সকালে মরদেহগুলো গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই শামীম আল মামুন। 

২০১৫ সালে রাজধানীর বাংলামোটর এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি যুবলীগ নেতা হান্নান মিয়াকে গ্রেপ্তার করেছে চাঁদপুর...
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এমভি সিএনসি ইউরেনাস নামে মাল্টার পতাকাবাহী একটি কন্টেইনারবাহী জাহাজ আটকা পড়েছে। মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।
নেত্রকোণায় বাড়ছে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা। চলতি বছরেই ১৮ দুর্ঘটনায় মারা গেছে অন্তত ১৯ জন, আর আহত ২৬; এছাড়া, সাড়ে ৩ বছরে বিভিন্ন সড়কে দেড় শতাধিক দুর্ঘটনায় হতাহত আড়াই শতাধিক মানুষ। অনুমোদনহীন তিন...
রেজাউল নামের এক ব্যক্তির পুকুরে জেলেরা জাল ফেলে মাছ ধরার সময় হঠাৎ একটি শর্টগান জালে আটকা পড়ে। বিষয়টি জানানো হলে আড়াইহাজার থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রটি জব্দ করে থানায় নিয়ে যায়।...
জাপানের সম্ভাবনাময় শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তির অংশগ্রহণ বৃদ্ধি এবং উভয় দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে সিজুওকা শহরের ঐতিহ্যবাহী ‘গ্র্যানশিপ’ কনভেনশন সেন্টারে আজ...
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের সংগঠন বাংলাদেশ ফুটবল ক্লাব মালয়েশিয়ার (বিডিএফসি-মালয়েশিয়া) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রীড়া সংগঠক রাফিজ রহমান রাসেল ও...
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়েছে আকর্ষণীয় সামুদ্রিক প্রজাতির সার্জেন্ট মেজর মাছ। রঙিন বর্ণ ও ভিন্নধর্মী গঠনের কারণে মাছটি আলীপুর মৎস্য বন্দরে এনে বরফে...
১০ বছরের সম্পর্ক। অবশেষে পরিণয়ের অপেক্ষায়। ঘণ্টা বাজতে চলেছে বিয়ের। ক্রিস্টিয়ানো রোনালদো আর জর্জিনা রদ্রিগেজ—ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত জুটি, অবশেষে বাঁধা পড়তে যাচ্ছেন এক সুতোয়। নিজ জন্মভূমি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর