জিয়াউল আহসানের বাসার জব্দকৃত মালামালের তালিকা করছে দুদক

আদালতের নির্দেশনা অনুযায়ী সাবেক এনটিএমসি মহাপরিচালক মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের বাসভবনে জব্দকৃত মালামালের তালিকা তৈরির কাজ শুরু করেছে দুদক। মূল্যবান আসবাব, ইলেকট্রনিক্স, নথিপত্রসহ বিভিন্ন সামগ্রীর ইনভেন্টরি প্রস্তুত করা হচ্ছে।

 

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০২:৪১ পিএম

সাবেক এনটিএমসি মহাপরিচালক এবং সেনাবাহিনী থেকে বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বাসভবন থেকে জব্দকৃত মালামালের তালিকা তৈরির কাজ (ইনভেন্টরি) শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতের নির্দেশনা ও অনুমতির প্রেক্ষিতে আজ বুধবার সকাল থেকে দুদকের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।

দুদক সূত্রে জানা গেছে, কমিশনের উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ একটি বিশেষ টিম এই অভিযানে অংশ নিয়েছেন। দুদকের জনসংযোগ বিভাগ অভিযানটির সত্যতা নিশ্চিত করেছে। 

অভিযানের আদালতের নির্দেশনা অনুযায়ী মূলত মিরপুর ডিওএইচএসে জিয়াউল আহসানের মালিকানাধীন সিটাডেল ভবনে ইনভেন্টরি কার্যক্রম চালানো হয়। এছাড়া ঢাকার মিরপুর ডিওএইচএসসহ তাঁর অন্যান্য সুনির্দিষ্ট ফ্ল্যাট ও স্থাবর সম্পত্তির বিষয়েও দুদকের নজরদারি ও আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। অভিযানের অংশ হিসেবে ভবনের প্রতিটি কক্ষে থাকা মূল্যবান আসবাবপত্র, আধুনিক লাইটিং, ইলেকট্রনিক্স সামগ্রী, নথিপত্র এবং অন্যান্য মূল্যবান মালামালের বিস্তারিত ক্রোক ও জব্দ তালিকা প্রস্তুত করা হচ্ছে। 

এর আগে গত ২০ জুলাই নারায়নগঞ্জে জিয়াউলের জলসিঁড়ি আবাসন প্রকল্পের ডুপ্লেক্স ফ্ল্যাটে অভিযান চালায় দুদক। ওই ফ্ল্যাট থেকে সাদা সোনা, আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, অলংকার, শোপিস, ব্যবহার্য সামগ্রীসহ বিভিন্ন সম্পদ পাওয়ার কথা জানায় দুদক।

উল্লেখ্য, ক্ষমতার অপব্যবহার করে নিজ নামে ২২ কোটি ২৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং স্ত্রী নুসরাত জাহানের সহযোগিতায় ৮টি ব্যাংক হিসাবে প্রায় ১২০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলা রয়েছে।

টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান এ রায় দেন।   
মাদক প্রতিরোধে সরকার নতুন করে সমন্বিত অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ লক্ষ্যে মাদক কারবারিদের নতুন তালিকা করা হচ্ছে। বৃহস্পতিবার রাতে কক্সবাজার...
সাতক্ষীরা আদালত চত্বরে পুলিশের হেফাজত থেকে মো. আজমাইন নামের এক আসামি পালিয়ে গেছে। বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা হয়। আজমাইন আশাশুনি উপজেলার নাকতাড়া গ্রামের বাসিন্দা ও মাদক মামলার আসামি। 
নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরের হাজীপাড়া এলাকায় স্ত্রী ফাতেমা আক্তার রেখাকে হত্যার দায়ে স্বামী মোক্তার আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
ফের নতুন করে আলোচনায় সালমান শাহ হত্যা মামলা। সম্প্রতি এই মামলার এজাহারভুক্ত আসামি খলনায়ক আশরাফুল হক ডন গ্রেপ্তার হয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, সালামানের স্ত্রী সামিরা হক ও শিল্পপতি আজিজ...
খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে এক নারী আহত হয়েছেন। সোমবার সকালে এ ঘটনা হয়। শিমুল বেগম নামের গুলিবিদ্ধ নারী একজন গৃহিনী।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার বাইরে গোলচত্বরে একটি গাড়ি থেকে সাড়ে ৩ কোটি টাকার বেশি মূল্যের সোনা উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সোমবার জাতীয় রাজস্ব বোর্ড...
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে পিকআপ ভ্যানের চালকসহ আরও দুজন। সোমবার সকালে নবীগঞ্জ উপজেলার...
লোডিং...

এলাকার খবর