জমিতে ধান রোপণের সময় বজ্রপাত, প্রাণ গেল কৃষকের

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৬:০১ পিএম

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমিতে ধান রোপণ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সুখিয়া ইউনিয়নের চরপলাশ পূর্বপাড়া গ্রামে এ ঘটনা হয়।

নিহত কৃষক শফিকুল ইসলাম (৪০) ওই গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।

স্থানীয়রা জানায়, আজ সকাল থেকে নিজের জমিতে ধান রোপণ করছিলেন শফিকুল ইসলাম। বিকেল সাড়ে ৩টার দিকে হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস বজ্রপাতে কৃষক মারা যাওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন।

খাগড়াছড়ির সিঙ্গিনালায় এক স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ শরিফ হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।  মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় এ ঘটনা ঘটে।  
নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরের হাজীপাড়া এলাকায় স্ত্রী ফাতেমা আক্তার রেখাকে হত্যার দায়ে স্বামী মোক্তার আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
মাগুরা-যশোর মহাসড়কের জাগলা এলাকায় একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলও বাসের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন।
রাজধানীর ডেমরা এলাকায় ট্রাকের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমান ৩০ বছর। এখনো তাঁর পরিচয় পাওয়া যায়নি। তবে প্রযুক্তির সহায়তায় ওই নারীর নাম পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
সাতক্ষীরা শহরের ১০ তলা বিশিষ্ট ব্লিজ হাসপাতালে আগুন লাগার ঘটনায় ধোঁয়া ও আতঙ্কে সৃষ্ট হুড়োহুড়িতে অন্তত ৫০ জন রোগী ও তাদের স্বজন আহত হয়েছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও ছাত্রশক্তির মারামারির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় মিলনায়তন ও শহীদ মিনারের সামনে এ...
সৌদি আরবে অবস্থানরত ৭০ হাজারের বেশি রোহিঙ্গার পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্তটি মীমাংসিত একটি বিষয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ইসলাম। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে...
টালিউডে নতুন রসায়ন তৈরি হতে চলেছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের আসন্ন ছবি 'কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ'-এ। রাজর্ষি দাশ ভৌমিকের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত এই গোয়েন্দাধর্মী ছবিতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর