সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আগামী ১৫ আগস্ট পর্যন্ত জেলায় বিজিবি তাদের কার্যক্রম চালিয়ে যাবে।
আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। তিনি বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আগামী ১৫ আগস্ট পর্যন্ত বিজিবি তাদের কার্যক্রম চালিয়ে যাবে।
তিনি জানান, সাধারণ মানুষের জান-মাল রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক জানান, ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালনের নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচি যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়, সে ব্যাপারে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়া ১৫ আগস্ট পর্যন্ত বিজিবি তাদের কার্যক্রম চালিয়ে যাবে।
এছাড়া জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং সার্বক্ষণিক টহল কার্যক্রম চালানো হচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলে জানান জেলা প্রশাসক।



