সাভারে বাড়িতে অভিযান, বোমা ও তৈরির সরঞ্জাম উদ্ধার

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৮:০৫ এএম

ঢাকার সাভারের দক্ষিণ শ্যামপুরের একটি ভবনে অভিযান চালিয়ে পাইপবোমা ও ককটেল মিলিয়ে মোট ১৪টি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম জব্দ করেছে পুলিশ।

অভিযানে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট, সিটিটিসি ও স্থানীয় থানা পুলিশ অংশ নেয়। অভিযান শেষে ৫টি বোমা ঘটনাস্থলেই নিষ্ক্রিয় করে ডিএমপির বম্ব ডিসপোজাল টিম।

প্রায় ৭ ঘণ্টা ধরে অভিযান চলে সাভারের দক্ষিণ শ্যামপুরের ৩লা ওই বাড়িটিতে। রাত দেড়টার দিকে শেষ হয় পুলিশের অভিযান।

মঙ্গলবার সন্ধ্যায় সাভারের হেমায়েতপুর থেকে আরিফ নামের এক যুবককে আটক করে ডিএমপির সিটিটিসির সদস্যরা। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাভারে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় পাইপবোমা ও ককটেলসহ মোট ১৪টি বোমা, গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, বোমা তৈরির সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। 

গত ডিসেম্বরে কেরানীগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণ এবং সম্প্রতি মতিঝিলে বোমা উদ্ধারের সাথে এই বোমা তৈরির সম্পর্ক থাকতে পারে, বলছে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট।

একটি একনলা বন্দুক, শর্টগানের ৯ রাউন্ড লাল রঙের কার্তুজ, একটি হলুদ রঙের হেলমেট, চারটি বুলেটপ্রুফ জ্যাকেট, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি স্টিলের ঢাল, আটটি দেশীয় তৈরি বল্লম, ১৪টি লাল বালতিতে রাখা...
শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে করে দুপক্ষের সংঘর্ষে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় মান্নান সরদার (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় বিস্ফোরণে একজনের হাত উড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের দোকান কর্মচারী নাহিদ হাসান ও সানজিদা আক্তার দম্পতির ঘরে জন্ম নেওয়া জোড়া লাগা দুই শিশু জয়নব ও উম্মে কুলসুমের চিকিৎসার দায়িত্ব...
গত ৯ জুলাই রাতে মাদারীপুর সদর থানার বারান্দার গ্রিল ভেঙে এক নারী আসামি পালিয়ে গিয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার থানার ভেতর আসামির টিকটক ভিডিও করার ঘটনায় পুলিশের দায়িত্বশীলতা নিয়ে দেশজুড়ে...
ঢাকা-দিল্লির সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতাকে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে, এ প্রক্রিয়া এগিয়ে নিতে বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় ভারতের অবস্থান স্পষ্ট করা জরুরি বলে...
বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি নিয়ে ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসাথে এই জলপথ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি...
সাতক্ষীরার একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে এলাকাবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এক নারীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় জামায়াতে...
রোনালদো যে এই সপ্তাহে বিয়ে করতে যাচ্ছেন, দ্য সানসহ বেশ কয়েকটি ব্রিটিশ সংবাদমাধ্যম কয়েকদিন আগেই সেটা জানিয়েছিল। এর মধ্যে পর্তুগালের মাদেইরার ঐতিহাসিক ফুনচাল ক্যাথেড্রালের নাম ব্যাপকভাবে আলোচনায় এসেছিল।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর