নিউমার্কেটের ফুটপাতে দোকান বসানো নিয়ে যুবদল-ছাত্রদলের সংঘর্ষ, আহত ১২

রাজধানীর নিউমার্কেটে এলাকায় ফুটপাতে দোকান বসানো নিয়ে নিউমার্কেট থানা যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১২ জন আহত হয়েছেন। 

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৮:৩২ এএম

রাজধানীর নিউমার্কেটে এলাকায় ফুটপাতে দোকান বসানো নিয়ে নিউমার্কেট থানা যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১২ জন আহত হয়েছেন। 

আহতরা হলেন–ঢাকা কলেজের মিল্লাত গ্রুপের ছাত্রদলের শিক্ষার্থী মো. প্রিন্স (৩০), মো. সুমন (২৮), সাগর খান (৩২), সাইমুন (২৭), জিহাদ (২৯) ও সাগর (২৭)।

অপরদিকে নিউমার্কেট থানা যুবদলের চঞ্চল গ্রুপের আহতরা হলেন–মো. জাকির (৫০), ছোট জাকির (৩৮), মো. সুমন (২৮), শাহ আলম (২৮), ইদ্রিস (৪৫) ও সাগর (২৭)।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়।

ঢাকা কলেজের ছাত্রদলের মিল্লাত গ্রুপের শিক্ষার্থী ওয়াহিদ ফরাজী বলেন, ‘অনেক আগে থেকেই ঢাকা কলেজের আশেপাশের ফুটপাতের দোকানগুলো ছাত্রদলের নিয়ন্ত্রণেই চলতো। কিন্তু গতকাল রাতে নিউমার্কেট থানা যুবদলের চঞ্চল গ্রুপের সদস্যরা নিউ মার্কেট এলাকার ফুটপাতের দোকানগুলো নিয়ন্ত্রণ নেওয়ার জন্য আমাদের ঢাকা কলেজের ছাত্রদলের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আমাদের ছয় জন শিক্ষার্থী আহত হলে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

অপরদিকে নিউমার্কেট থানা যুবদলের চঞ্চল গ্রুপের সদস্য মোহাম্মদ রাকিব অভিযোগ করেন বলেন, ‘নিউমার্কেট এলাকার ফুটপাতে আমাদের কিছু নতুন দোকান বসাতে গেলে ঢাকা কলেজের ছাত্রদলের মিল্লাত গ্রুপের সমর্থিত শিক্ষার্থীরা তাদেরকে বাধা দেয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে আমাদের ৬ জন কর্মী আহত হয়। অনেকের মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হয়। পরে তাদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘গতকাল রাত সাড়ে ১১টার দিকে নিউমার্কেট এলাকা থেকে ছাত্রদল ও যুবদলের ১২ জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা নিয়ে তারা সবাই চলে গেছেন। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করেছি।’

নিজেদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের...
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চস্বরে গানবাজনাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে পণ্ড হয়ে গেছে জেলা পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে  শহরের পশ্চিম...
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রদলের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছে। সোমবার গভীর রাতে ও মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান,...
পাবনার ঈশ্বরদীতে প্রকাশ্যে অস্ত্র হাতে মহড়া দিয়ে ভাইরাল সেই সাবেক ছাত্রদল নেতা জোবায়ের হোসেন বাপ্পী ওরফে ‘হুপ বাপ্পী’কে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। 
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরের পরিকল্পনা কমিশনে এ সভা অনুষ্ঠিত হয়।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা- বিএসইসি'র ১৭ কর্মকর্তাকে একসঙ্গে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এছাড়াও বিভিন্ন পর্যায়ের পাঁচ কর্মকর্তার বেতন সর্বনিম্ন স্তরে নামিয়ে আনা হয়েছে। প্রতিষ্ঠানটিতে একসঙ্গে...
বাংলাদেশ শিশু হাসপাতাল ও আইসিডিডিআরবি’র গবেষণা
হামে আক্রান্ত ৮০ শতাংশ শিশুই টিকা পায়নি এবং ৬৫ শতাংশই ভুগছিলো অপুষ্টিতে। এর মধ্যে ১২ শতাংশ তীব্র ও ৫৩ শতাংশ মাঝারি অপুষ্টির শিকার ছিল বলে এক গবেষণায় জানা গেছে। বাংলাদেশ শিশু হাসপাতাল ও আইসিডিডিআরবি...
হামে আক্রান্ত শিশুদের মধ্যে ৮২ শতাংশই জন্মের পর প্রথম ছয় মাস পরিপূর্ণভাবে বুকের দুধ পায়নি। এছাড়া হামে আক্রান্তদের ৮০ শতাংশ শিশু টিকাও পায়নি। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট (বাশিই) এবং...
লোডিং...

এলাকার খবর