রাজধানীতে ছিনতাইকারীর কবলে স্কুলশিক্ষিকা মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় বগুড়ার স্কুলশিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় মামলার মূল সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। 

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম

জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় বগুড়ার স্কুলশিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় মামলার মূল সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। 

ছিনতাইয়ের সময় ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করার পাশাপাশি আটক হয়েছে আরও একজনকে। আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে র‍্যাব-২।

র‍্যাব বলেছে, গ্রেপ্তার মূল সন্দেভাজনের নাম পনি ওরফে প্যারা পনির। তাঁর সহযোগীর নাম জানানো হয়নি। আজ রোববার বিকেল ৪টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় র‍্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ ব্রিফিংয়ে এ নিয়ে বিস্তারিত জানানো হবে।

চোখের চিকিৎসার জন্য স্বামীর সাথে বগুড়া থেকে ঢাকায় এসে শনিবার ভোরে রাজধানীর সংসদ ভবন এলাকায় ছিনতাইয়ের শিকার হন শিক্ষিকা রনজিলা পারভীন। ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রনজিলা পারভীনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত শিক্ষিকার স্বামী বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।

ফরিদপুরে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রী হ্যাপী বেগমকে (১৮) পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী রাকিব বেপারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাসের বাবা ও বড় ভাইকে জিজ্ঞাসাবাদ শেষে লিখিত মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে মহানগর...
রাজধানীর শ্যামপুরের ঢাকা হাইওয়ে মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বিনা বেগম (৩৪) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায়...
রাজধানীর ধানমন্ডি থানার মধুবাজার এলাকায় একটি বাসায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. রাসেল (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা হয়। পরে তাকে উদ্ধার...
জাতীয় মানবাধিকার কমিশন-সংক্রান্ত প্রস্তাবিত বিলের প্রতিবাদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক বর্জন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বিভিন্ন কারাগারে বন্দি অন্তত ২০ আফগান নাগরিকের ফাঁসির দণ্ড কার্যকর করেছে ইরান। চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। শনিবার এ তথ্য জানায় মানবাধিকার সংস্থা ইরানিয়ান...
কক্সবাজারে অবৈধ মিলে পাওয়া গেছে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা হিসেবে জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) দেওয়া চালের বস্তা। বিতরণ করা চাল রোহিঙ্গাদের কাছ থেকে কম দামে কিনে নিয়ে মজুত ও প্যাকেটজাত...
সেপ্টেম্বরে জার্মানিতে শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ফানকআউসস্টেলুং বার্লিন (আইএফএ ২০২৬)। তাই তো বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের নজর এখন বার্লিনের দিকে। আগামী ৪ থেকে ৮ সেপ্টেম্বর জার্মানির বার্লিনে অনুষ্ঠিত...
লোডিং...

এলাকার খবর