দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল বিচারকের

জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেট কারের ধাক্কায় একেএম ছামিউল হক (২৭) নামের একজন বিচারক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেট কারের চালক ইদ্রিস আলী (৪৬) গুরুতর আহত হয়েছেন। 

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১২:৫১ পিএম

জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেট কারের ধাক্কায় একেএম ছামিউল হক (২৭) নামের একজন বিচারক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেট কারের চালক ইদ্রিস আলী (৪৬) গুরুতর আহত হয়েছেন। 

আজ সোমবার ভোর ৫টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহিড়ীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত একেএম ছামিউল হক জামালপুর জেলা ও দায়রা জজ আদালতে সিভিল জজ হিসেবে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার সাতপাই ছেটগাড়া গ্রামের একেএম ফজলুল হকের ছেলে।

জানা যায়, ছামিউল হক প্রাইভেটকারে করে ঢাকার লালমাটিয়া থেকে জামালপুর ফিরছিলেন। পথে লাহিড়ীকান্দা এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই একটি ট্রাকে পেছন থেকে প্রাইভেটকারটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিচারক ছামিউল হক নিহত হন এবং প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়।

পেছন থেকে ধাক্কা দেওয়ার পর ট্রাকের রড প্রাইভেট কারের সামনের অংশে ঢুকে যায়। ছবি: ইনডিপেনডেন্টপুলিশ জানায়, রডবোঝাই ট্রাকটির একটি চাকা ফুটো হয়ে যাওয়ায় চালক ও হেলপার ট্রাকটি সড়কের ওপর রেখে ঘুমিয়ে পড়েন। এ সময় পেছন থেকে আসা প্রাইভেট কারটি দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

জামালপুর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। গুরুতর আহত প্রাইভেট কারের চালক ইদ্রিস আলীকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই বিচারক ছামিউল হকের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নাটোরের নলডাঙ্গার তিন রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। এমন খবরে পরিবারগুলোতে চলছে শোকের মাতম। মরদেহগুলো দ্রুত পরিবারের কাছে হস্তান্তর...
কাজ না করেই ৬০ লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে ময়মনসিংহের হালুয়াঘাটের ইউএনওর বিরুদ্ধে। বিগত অর্থবছরে উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের ভবন মেরামত এবং সংরক্ষণের জন্য বরাদ্দ করা টাকা উত্তোলন করা হয় জুনে।...
রাজধানীতে দ্রুত গতির একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদ ও সড়কে ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন...
কিন্তু চাঞ্চল্যকর বিষয় হলো— বাংলাদেশ ফুটবল ফেডারেশন বলছে, ‘কোচের বেতন দেওয়া হয়েছে।’ তাহলে প্রশ্ন— বেতন পেয়েও কেন এমন বিস্ফোরক অভিযোগ করলেন জেরার্ড জোনস? আসলেই কী ঘটেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের এই...
ঝামেলা ছাড়া পাসপোর্ট পাইয়ে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে একটি প্রতারক চক্রকে আটক করেছে র‍্যাব-২। সোমবার রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে চক্রটির ৮ সদস্যকে...
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮৭৮ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  
আগামী ১২-১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। আজ সোমবার দুপুরে মন্ত্রণালয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর