সিরাজগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ১০

সিরাজগঞ্জের নলকায় বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ১০:২১ এএম

সিরাজগঞ্জের নলকায় বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

গতকাল শুক্রবার দিবাগত রাতে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার নলকায় দুর্ঘটনাটি ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেচেন যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম।

ওসি জানান, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি যাত্রিবাহী বাস শুক্রবার দিবাগত রাত সারে ১২টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা ওভারপাসের নিচ দিয়ে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ শহর থেকে আসা পণ্যবাহী একটি ট্রাক ওভারপাসে উঠতে গিয়ে বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসচালকসহ দুইজন নিহত হয়। আহত হয় আরও অন্তত ১০ জন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেডের সদস্যরা ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক যমুনা সেতু পশ্চিম থানায় রাখা হয়েছে বলে জানান ওসি।

রাজধানীর গেন্ডারিয়ার হাবিব নগরের মেহেরুন টাওয়ারের বাসার কক্ষ থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মোহাম্মদ সাইদুর রহমান (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, তিনি...
শরীয়তপুরে চুরির অপবাদ দিয়ে এক তরুণীকে গলায় জুতার মালা পরিয়ে চুল কেটে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এছাড়া ওই তরুণী ও তার ছোট ভাই-বোনকে সাড়ে ৩ ঘণ্টা একটি ঘরে আটকে রাখার হয়েছে। ভুক্তভোগী তরুণীর...
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ওয়াচ টাওয়ারের পাশে গোসল করতে নেমে মো. আলী আকবর খাঁন নামের এক প্রবীণ পর্যটকের মৃত্যু হয়েছে।
রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর-১১ নম্বর এলাকায় দুর্বৃত্তের গুলিতে মো. আলমগীর (৫৫) নামে বিএনপির এক কর্মী আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)...
দিল্লিতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাচ্ছে ভারত। এসব এক সাথে চলতে পারে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
পেশাজীবীদের রাজনীতির কারণে দায়িত্বে বিঘ্ন কাম্য নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক...
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-রোম-ঢাকা রুটের ফ্লাইট বিজি৩০৬ রোমের ফিউমিচিনো (এফসিও) বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটির কারণে বিলম্বিত হয়েছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে উড়োজাহাজটির...
কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ শনিবার দুপুরে পিবিআইয়ের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর