সুনামগঞ্জে নৌকাডুবিতে মৃত্যু বেড়ে ৪

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১২:৩৯ পিএম

সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে নিখোঁজ হওয়া চারজনের মরদেহ উদ্ধার হয়েছে। আজ রোববার সকালে উপজেলার মইয়ার হাওরের রোয়ারকারা নামক স্থানে দুজনের ভাসমান মরদেহ পাওয়া যায়। আগেরদিন পাওয়া যায় দুই মরদেহ।

নিহতরা হলেন–জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার মৃত জগিন্দ্র দেবনাথের ছেলে হেমেন্দ্র দেব নাথ (৩৭) ও একই এলাকার মৃত অনিল দেব নাথের ছেলে অধীর দেবনাথ (৩৫)। এরআগে শনিবার একই এলাকার মৃত সুবল দেব নাথের ছেলে সত্যেন্দ্র নাথ সতী (৬৫) ও মৃত অনিল দেব নাথের ছেলে অরুণ দেবনাথের (৪৫) মরদেহ উদ্ধার করে ডুবুরিদল।

নৌকা ডুবিতে বেঁচে ফেরা গ্রামের নিশি দেবনাথ বলেন, কীর্তন দেখে রাত ৩টার দিকে আমিসহ গ্রামের ৯ জন বাড়ি ফিরছিলাম। মাঝ হাওরে আসার পর হঠাৎ দমকা হাওয়ায় নৌকা ডুবে যায়। আমি নৌকার পেছনে থাকায় আগেই নদীতে পড়ে গেছিলাম। হাওরে কোনো ঠাঁই নাই। অনেক সময় সাঁতার কাটছি। শরীর ক্লান্ত হয়ে গিয়েছিল। আমি বাঁচার আসা ছেড়ে দিয়েছিলাম। আমি শ্বাস পারছিলাম না। একটা মাছ ধরার নৌকা এসে আমিসহ ৫জনকে উদ্ধার করে। বাকি ৪ জন পানিতে ডুবে যায়।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিহতদের পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। 

গত শুক্রবার রাত ৮টার দিকে পূর্ব ভবানীপুর এলাকার ৯জন নৌকায় পার্শ্ববর্তী ভরাউট এলাকায় হিন্দু ধর্মীয় এক অনুষ্ঠানে যান। সেখান থেকে রাত সাড়ে ৩টার দিকে ফেরার পথে মইয়ার হাওরের বালুচর নামক স্থানে নৌকাটি ডুবে যায়৷

নৌকায় থাকা ৯ জনের মধ্যে ৫ জন সাঁতার কেটে তীর উঠলেও এ ঘটনায় ৪ জন নিখোঁজ হন।  শনিবার দিনব্যাপি সুনামগঞ্জ ও সিলেট ফায়ার সার্ভিসের দুটি ডুবুরিদল যৌথভাবে নিখোঁজদের উদ্ধারে অভিযান চালিয়ে দুই জনের মরদেহ উদ্ধার করে। 

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে শাহ আলম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনের অদূরে বটতলার জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা হয়।
দেশের ৬ জেলায় সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কক্সবাজারের চকরিয়ায় বাস ও লেগুনা সংঘর্ষে ৪ জন এবং নেত্রকোণায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এছাড়া ফেনী, গোপালগঞ্জ, মাগুরা...
কক্সবাজারের চকরিয়ার খুটাখালীতে একটি যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী এলাকায়...
ফেনীর ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় জুয়েল দাস (৩০) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় সাইফুল ইসলাম (৪০) নামের আরও একজন আহত হয়েছেন।
হরমুজ প্রণালি নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের দুটি সরকারি ট্যাংকারে হামলা হয়েছে। এই হামলার জন্য ইরানকে দায়ী করে নিন্দা জানিয়েছে আমিরাত। বৃহস্পতিবার সন্ধ্যায় জলপথটি অতিক্রম করার সময়...
অধিকৃত পশ্চিম তীরে উল্লেখযোগ্যভাবে বাড়ছে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের সহিংসতা। সম্প্রতি তাদের দেওয়া অবরোধের পর বেশ কয়েকটি ফিলিস্তিনি পরিবারকে নিজেদের বাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। 
শামা ওবায়েদ ইসলাম বলেন, উন্নয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সরকারের পক্ষেই সম্ভব। উন্নয়ন প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষেই সম্ভব। আমাদের দুর্ভাগ্য ছিল, গত ১৭ বছর বিনা ভোটে নির্বাচিত একটি সরকার এখানে...
ইরানের ওপর হামলা চালাতে নিয়ে আসা মার্কিন সেনারা 'খ্যাদ্য সংকট'সহ চরম মানবিক পরিস্থিতিতে আছেন। মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এ তৈরি হয়েছে চরম...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর