বন্ধ দরজায় সন্দেহ প্রতিবেশীদের, উদ্ধার হলো স্বামী–স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ 

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০১:১৯ পিএম

সিলেট নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকায় একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে ১১১ নম্বর বাসার দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

সকাল ১০টা পর্যন্ত বাসার দরজা না খোলায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, বাসার একটি কক্ষ থেকে স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ এবং অপর একটি কক্ষ থেকে স্বামীর মরদেহ উদ্ধার করা হয়। তিনটি মরদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ।  স্থানীয়রা জানান, নিহতদের ছেলে-মেয়েরা প্রবাসে থাকেন।

প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। তবে হত্যার কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

 

খুলনার রূপসা উপজেলায় ইটভাটার ভেতরে ঢুকে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মেসার্স রূপসা ব্রিকস ইটভাটায় এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মহেশপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চাঁদপুরের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বানিয়াচোঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর অসুস্থতার সুযোগ নিয়ে গলায় রামদা ধরে বাড়িসহ সম্পত্তির দলিল রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। গতকাল...
গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮৮৫ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  
‘ভালো কৌতুক, তাই না?’—ভোটার তালিকা থেকে নিজের নাম বাদ পড়ার খবর পেয়ে এভাবেই ক্ষোভ ঝাড়লেন অভিনেতা প্রকাশ রাজ। শুধু ক্ষোভ নয়, তার দাবি—বেঙ্গালুরুর প্রায় ৬৫ লাখ ভোটারের সঙ্গে...
নাটোরের লালপুর ও বাগাতিপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তারর (ইউএনও) কার্যালয়ে বিক্ষোভ, ইউএনও কক্ষের দরজায় লাথি ও ধাক্কাধাক্কিসহ কর্মকর্তাদের লাঞ্ছিতের অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। আজ বুধবার বেলা...
আজ বিশ্ব হাতি দিবস। খাদ্য সংকট, সংকুচিত আবাসস্থল ও মানুষের নানা পদক্ষেপে পার্বত্য চট্টগ্রামে চরম অস্তিত্ব সংকটে এশীয় বন্য হাতি। গত এক বছরের ব্যবধানে রাঙামাটির বরকল ও লংগদুতে একটি বিরল গোলাপি হাতির...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর