সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু 

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ১০:৩৮ এএম

সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। 

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া তিন শিশু হলো– আদিল, উদ্ভব ও হুমায়ারা। তাদের বয়স যথাক্রমে ৯ মাস, ৫ মাস ও ১১ মাস। এ নিয়ে সিলেট বিভাগে হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫১ জনে।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ৩৫৬ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছে ৬ জন এবং এই সময়ে ১২৮ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে  ২৮ আগস্ট পর্যন্ত বিভাগে মোট ১০৩১ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে ১০ জন নিশ্চিত হামের রোগী ছিলেন সেটি নিশ্চিত করা গেছে।  

 

বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাসের কারণেই চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ১০ শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে তদন্ত দল জানিয়েছে, জাহাজের ব্যালাস্ট ট্যাংকে পানির সাথে এই গ্যাস দ্রবীভূত...
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হাসপাতালের কাজ পরিদর্শনে গিয়ে জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ফারহানা হক নামের এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে কুতুপালং ক্যাম্প-৩-এ আইওএম...
মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় কাল। শেষ হয়েছে মৃত্যুদণ্ডের অনুমোদন ও আপিলের শুনানি। সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ রায় ঘোষণার...
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার প্রধান সড়কে এক নারীর কানের দুল ছিনতাই করে পালানোর সময় গণধোলাইয়ের শিকার হয়ে অজ্ঞাতনামা (৩৩) এক যুবক নিহত হয়েছেন। সোমবার বিকেল ৩টার দিকে যাত্রাবাড়ীর মূল সড়কে এ ঘটনা হয়। 
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনীতি ঘোলাটে করে আওয়ামী লীগকে পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করছে কি না, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস...
গ্রামে ভোগান্তি ও জন অসন্তোষ রুখতে ঢাকায় বিদ্যুৎ সরবরাহ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে বেশ কয়েকদিন ধরেই লোডশেডিং ফিরেছে রাজধানীতে। বর্তমানে ঢাকা জোনে সর্বোচ্চ ৬০০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং...
অন্যতম সবজি উৎপাদনকারী জেলা বগুড়ায় বছরে প্রায় ২ হাজার কোটি টাকার সবজি উৎপাদন হয়। তবে সঠিক সংরক্ষণ ও বিপণন ব্যবস্থার অভাবে প্রায় ১৭০ কোটি টাকার সবজি নষ্ট হয়। কৃষকদের লোকসান ও সবজির অপচয় রোধে নানা...
অনিয়ন্ত্রিত শিল্পকারখানার কালো ধোঁয়া আর বিষাক্ত বর্জ্যে বিপর্যস্ত ময়মনসিংহের ভালুকার পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ কারখানাগুলো আইন ও নিয়ম না মানায় হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর