বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা, রিজার্ভে বাড়ছে চাপ: জ্বালানিমন্ত্রী

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের নতুন উত্তেজনায় বিশ্ববাজারে আবারও বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এতে জ্বালানি আমদানি ব্যয় ও বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়ে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ তৈরি হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৮:১৭ পিএম

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত আরও তীব্র হওয়ায় বিশ্ববাজারে বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। জ্বালানির আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় বিদ্যুতের উৎপাদন খরচও বাড়ছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ বাড়াচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

রাজধানীতে এক অনুষ্ঠানে জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানির আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় বিদ্যুতের উৎপাদন খরচও বাড়ছে। যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ বাড়াচ্ছে।

২০২৪ সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় দাম নির্ধারণ শুরু করে সরকার। গেল জুনে দেশে তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়ালেও, জুলাই মাসে দাম অপরিবর্তিত রাখা হয়।

চলতি বছর ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর বিশ্বে অপরিশোধিত তেল পরিবহনের অন্যতম নৌ পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। যার প্রভাব পড়তে শুরু করে জ্বালানির দামে। হামলা শুরুর সময় অপরিশোধিত জ্বালানির ব্যারেল প্রতি দাম ছিল ৭২ ডলার। তবে, এপ্রিল শেষে দাম উঠে যায় ১২৬ ডলারে। যা এখন পর্যন্ত সর্বোচ্চ। গেল ১৭ জুন যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হওয়ার পর আন্তর্জাতিক বাজারে কমতে থাকে দাম। ২৬ জুন তা ফের ৭২ ডলারে নেমে আসে। ইরানে ফের মার্কিন হামলাকে কেন্দ্র করে হরমুজ জুড়ে বাড়তে থাকা উত্তেজনায় চলতি মাসের শুরু থেকে বাড়তে থাকে দাম। ফলে আজ সোমবার ব্যারেল প্রতি দাম ৯০ ডলার ছাড়িয়ে গেছে। যা গত দেড় মাসের মধ্যে সের্বোচ্চ।

 

জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করেছে তার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির বিপুল সম্ভাবনা থাকলেও উৎপাদন এখনো ৫ শতাংশের নিচে। বিশেষজ্ঞদের মতে, দুর্নীতি, নীতিগত দুর্বলতা ও পরিকল্পনার অভাবে খাতটির বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। সেমিনারে তারা রাজনৈতিক...
বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের টানা ১১তম রাতের সামরিক হামলা অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে।
গ্যাস সংকটে তিতাসে দেড় হাজারের বেশি শিল্প সংযোগের আবেদন ঝুলে আছে। ব্যবসায়ীদের মতে, এতে দেশি-বিদেশি বিনিয়োগ, শিল্প উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহকে...
সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতীয় বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রম। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সৌধের পরিদর্শন বইতে সাক্ষর করেন।
হজে যেতে পারবেন না ১৫ বছরের কমবয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা। আজ রোববার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব‍্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।
সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন যা যা সুবিধা পাওয়ার সবই পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর