যে অভিযোগে যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৩:৫৯ পিএম

জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করেছে তার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার দুপুরে শাহজালাল বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে দুটি ইংলিশ মিডিয়াম স্কুলের সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে বিদ্যালয় দুটির শিক্ষার্থীদের নানা পরিবেশনা উপভোগ করেন মন্ত্রী।

এ সময় তিনি বলেন, ‘যে অভিযোগের ওপর ভর করে শুল্ক আরোপ করা হয়েছে তা ঠিক নয়, সেই অভিযোগের কোনো ভিত্তি নেই। তবে নতুন শুল্ক আরোপে বাণিজ্য পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটবে না। আগে যে শুল্ক নীতি ছিল তাদের আইন অনুসারে সময় অতিক্রম করায় নতুন করে একই মাত্রার শুল্ক থাকবে তবে তা ভিন্ন নামে।’

এছাড়া তীব্র খাদ্য সংকট নিয়ে জাতিসংঘের প্রতিবেদন সম্পর্কে মন্ত্রী বলেন, ‘দেশে ইউরিয়াসহ সকল সারের যথেষ্ট মজুত রয়েছে। ফলে এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।’

সমাবর্তন অনুষ্ঠানে ওই বিদ্যালয় দুটির পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, জেলা পরিষদের প্রশাসক ও সিলেট জেলা ও মাহনগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের নতুন উত্তেজনায় বিশ্ববাজারে আবারও বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এতে জ্বালানি আমদানি ব্যয় ও বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়ে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ তৈরি...
যুক্তরাষ্ট্র-ইরান সামরিক উত্তেজনা ও হরমুজ প্রণালী ঘিরে সরবরাহ শঙ্কার প্রভাবে বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই উভয়ের দামই ঊর্ধ্বমুখী রয়েছে।
শিল্প কারখানায় গ্যাস ও জ্বালানি সংকট নিরসন সহজ নয় বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী মো. খোন্দকার আবুল মোক্তাদির। চট্টগ্রামে পরিদর্শনকালে তিনি বলেন, সরকার দেশীয় উৎপাদন বাড়ানো ও বিশেষ কর্মসূচির...
বিদ্যমান পাইপলাইনে বাড়তি গ্যাস সরবরাহ এই মুহূর্তে সম্ভব নয় বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্প মন্ত্রী মো. খোন্দকার আবুল মোক্তাদির। তিনি বলেন, দেশের শিল্প কারখানায় জ্বালানি সংকট নিরসন খুব সহজ বিষয় নয়।...
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং শিল্পের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন। রোববার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ...
মন্ত্রী বলেন, দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের শিখিয়েছেন কীভাবে দেশকে ভালোবাসতে হয়, আর বেগম খালেদা জিয়া শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে।...
ভুলে যাওয়ার মতো এক ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপ ফুটবল ২০২৬। ফাইনালে আর্জেন্টিনার 'নেগেটিভ ফুটবলের' বিপরীতে স্পেন বল পজেশন ধরে রেখে আক্রমণাত্মক পাসিং ফুটবল খেলে ১-০ গোলের জয় তুলে নেয়। আর এর...
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরে পটুয়াখালী সদর উপজেলার দুটি কুকুরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা করেছে প্রাণিসম্পদ বিভাগ। আদালত মামলাটি আমলে নিয়ে দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর