আবারও বাড়ল সোনার দাম

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১২:১৪ পিএম

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। এবার ভরিতে সর্বোচ্চ বেড়েছে ২ হাজার ২১৬ টাকা। আজ সোমবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন এ দর নির্ধারণ করেছে।

বাজুস জানিয়েছে, সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে নতুন দাম। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের অর্থাৎ সবচেয়ে ভালো মানের সোনার দাম এখন ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২৪ জুলাই সবশেষ সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। ওইদিন ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়।

এদিকে সোনার পাশাপাশি রুপার দামও নতুন করে নির্ধারণ করা হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৫৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬৬৬ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেটের ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ২ হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ দেশের অভ্যন্তরে পাওয়া না যাওয়ায় প্রয়োজনীয় স্পেয়ার পার্টস দুবাই থেকে সংগ্রহের কার্যক্রম চলমান। যন্ত্রাংশ যথাসময়ে দেশে পৌঁছালে আগামী ১ থেকে ২ আগস্টের মধ্যে মেরামত কার্যক্রম...
বিশ্ব অর্থনীতিতে নতুন ঝুঁকি
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা আবারও নাড়িয়ে দিয়েছে বৈশ্বিক আর্থিক খাতকে। মধ্যপ্রাচ্য সংঘাতে বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, পাশাপাশি বাড়ছে মূল্যস্ফীতির শঙ্কা। চাপে রয়েছে ট্রেজারি বন্ড ও...
রপ্তানিমুখী শিল্পে আমদানি নির্ভরতা কমাতে জাতীয় কেমিক্যাল নীতি প্রণয়নের দাবি জানিয়েছে ব্যবসায়ী সংগঠন ঢাকা চেম্বার। শনিবার মতিঝিলে আয়োজিত এক সেমিনারে ব্যবসায়ী নেতারা আরও বলেন, তৈরি পোশাক, ওষুধ,...
সম্প্রতি জাতীয় সংসদে ইনভেস্ট বাংলাদেশ বিল, ২০২৬ পাস হয়েছে। এতে বিলুপ্ত হবে বিডা, বেজা, পিপিপিএ এবং ওয়ান স্টপ সার্ভিস সংক্রান্ত পুরনো আইনগুলো। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় পরিচালিত ইনভেস্ট...
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। আজ দেশের সমুদ্র বন্দরের জন্য জারি করা বিশেষ আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোসহ উত্থাপন করা দাবি না মানলে আগামী ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সিএনজি ফিলিং স্টেশন...
জানা গেছে, ‘Day 1s’ সিরিজে ব্রিটিশ ফুটবলের বাস্তব চিত্র তুলে ধরা হবে। সাম্প্রতিক সময়ের ফুটবলভিত্তিক কমেডি সিরিজগুলোর মতো হালকা গল্প নয়, বরং ফুটবল দুনিয়ার ভেতরের নানা জটিলতা ও বাস্তব বিষয় উঠে আসবে...
জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ...
লোডিং...

এলাকার খবর