নোয়াখালীতে নতুন গ্যাসের খোঁজ, দিনে মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৩:৪১ পিএম

নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও এলাকায় নতুন একটি গ্যাসকূপের খননকাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।

‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প’-এর আওতায় মঙ্গলবার খননকাজের উদ্বোধন করা হয়। বুধবার সকাল থেকে পুরোদমে খনন কার্যক্রম চলছে।

প্রকল্পের ড্রিলিং ইনচার্জ জাকির হোসেন খান জানান, প্রাথমিকভাবে কূপটি ১ হাজার ৫৫০ মিটার গভীর পর্যন্ত খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খননকাজ শেষ করতে প্রায় ৪৫ দিন এবং এরপর ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) সম্পন্ন করতে আরও ১৫ দিন সময় লাগবে। পরীক্ষার ফলাফলের পরই কূপটিতে গ্যাসের প্রকৃত মজুতের পরিমাণ জানা যাবে।

তিনি আরও জানান, কূপটির খনন ও ডিএসটি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে এখান থেকে প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাপেক্স সূত্রে জানা গেছে, খননকাজ নিরবচ্ছিন্নভাবে চলবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তীব্র গ্যাস সংকটে কাঁচা চামড়া প্রক্রিয়াজাত করা যাচ্ছে না ঢাকার সাভারের ট্যানারিগুলোতে। চালু করা যাচ্ছে না মেশিনপত্র। বাধ্য হয়ে শিল্প মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন মালিকরা। কিন্তু এখনো মেলেনি কোনো...
কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল ৬ দিন ধরে অচল থাকায় দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়েছে। গ্যাসের চাপ...
দেশে প্রতিদিন ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে মাত্র ২ হাজার ২০০ মিলিয়ন ঘনফুট। মহেশখালীর এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটি দ্রুত মেরামতের কাজ চলছে এবং আগামী সপ্তাহের...
ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ দেশের অভ্যন্তরে পাওয়া না যাওয়ায় প্রয়োজনীয় স্পেয়ার পার্টস দুবাই থেকে সংগ্রহের কার্যক্রম চলমান। যন্ত্রাংশ যথাসময়ে দেশে পৌঁছালে আগামী ১ থেকে ২ আগস্টের মধ্যে মেরামত কার্যক্রম...
ফরিদপুরের সালথা উপজেলার এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ১৭ সেকেন্ডের ওই ভিডিও ভাইরাল হওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে তাকে কারণ...
ওই সিরিজের প্রথম ম্যাচে ১৯ বলে ৫০ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে আউট হয়েছেন ৯ বলে ২০ রান করেই। এরপর সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৪৯ বলে ৮১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এমন দুর্দান্ত...
কক্সবাজারের মহেশখালীর জেলের হাতে উদ্ধার হয়েছেন শ্রীলঙ্কার দুই জেলে। গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে ৩৬ দিন সাগরে ভাসেন তারা। শেষমেষ বাংলাদেশের জলসীমায় উদ্ধার হন। বাঁচার আশা ছেড়ে দেয়া দুই বাবা-ছেলে,...
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৫৩৪ জন হাসপাতালে ভর্তি হওয়ায় চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর