কাঁচা মরিচ আমদানি করা যাবে আজ থেকেই 

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৯:৫৯ এএম

কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। আজ সোমবার থেকেই আমদানি করা যাবে। বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোববার রাজধানীর একটি কাঁচাবাজার পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, কাঁচা মরিচের মূল্য স্থিতিশীল রাখতে সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। কাঁচা মরিচ আমদানির ওপর বিদ্যমান কর কমানো হচ্ছে। কাঁচা মরিচ আমদানির অনুমতিও দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমদানি করা কাঁচা মরিচ বাজারে আসতে শুরু করলে, আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যে দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে।

চলতি সপ্তাহে রাজধানীর বাজারে এক কেজি কাঁচা মরিচ কিনতে ৩২০ থেকে ৩৮০ টাকা খরচ হচ্ছে। গত সপ্তাহে দর ৪০০ টাকা পর্যন্ত উঠেছিল।

দেশে অতিবৃষ্টির কারণে হঠাৎ কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে যায বেড়ে। তিন থেকে চারশত টাকা কেজি দরে বিক্রি হয় কাঁচা মরিচ। বাজারে মরিচের দাম নিয়ন্ত্রণে সরকার আমদানির অনুমতি দেওয়ায় বেনাপোল স্থলবন্দর...
মধ্যপ্রাচ্য সংকটের কারণে ডলারের দাম বেড়ে গেছে।  ব্যাংকগুলোর বেশি দামে প্রবাসী আয়ের ডলার কেনার পর তদারকি বাড়ায় বাংলাদেশ ব্যাংক। এরপর রেমিট্যান্স আয় আসা কিছুটা কমে যায়। এদিকে ডলারের উপর চাপ কমাতে...
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির তথ্য অনুযায়ী, চট্টগ্রামে দৈনিক ৩৫০ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে বর্তমানে মাত্র ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে। এতে বাসাবাড়িতে চুলা জ্বলছে না এবং অধিকাংশ...
আগের যেকেনো সময়ের চেয়ে পর্যাপ্ত খাদ্য মজুত আছে। ৫৫ লাখ কার্ডধারী উপকারভোগীদের মধ্যে ৬ মাস ১৫ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি করে চাল বিতরণ করা হবে। খাদ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ...
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও ছাত্রশক্তির মারামারির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় মিলনায়তন ও শহীদ মিনারের সামনে এ...
সৌদি আরবে অবস্থানরত ৭০ হাজারের বেশি রোহিঙ্গার পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্তটি মীমাংসিত একটি বিষয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ইসলাম। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে...
টালিউডে নতুন রসায়ন তৈরি হতে চলেছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের আসন্ন ছবি 'কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ'-এ। রাজর্ষি দাশ ভৌমিকের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত এই গোয়েন্দাধর্মী ছবিতে...
দেশের ছোট ও বড়পর্দার পরিচিত মুখ অভিনেত্রী রিনা রহমান আর নেই। গতকাল সোমবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরে দেশের সাংস্কৃতিক ও বিনোদন অঙ্গনে নেমে এসেছে গভীর...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর