সাড়ে ৮ মাস পর ভারত থেকে এল কাঁচামরিচ

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৬:৫১ পিএম

দেশের বাজারে কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের আমদানির অনুমতি দেওয়ার পর দীর্ঘ সাড়ে আট মাস বন্ধ থাকার পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ভারত থেকে কাঁচামরিচবোঝাই ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে পুনরায় আমদানি কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে তিনটি ট্রাকে মোট ২১ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। ভারতের কাটিহার থেকে এসব কাঁচামরিচ আনা হয়েছে।

আমদানিকারকদের আশা, আমদানি শুরু হওয়ায় বাজারে কাঁচামরিচের সরবরাহ বাড়বে এবং এর ফলে দামও কমে আসবে।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তা ইব্রাহিম হোসেন জানান, দেশে কাঁচামরিচের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় সরকার সম্প্রতি কাঁচামরিচ আমদানির অনুমতি দিয়েছে। এ পর্যন্ত হিলি স্থলবন্দরের ৬৯ জন আমদানিকারক প্রায় ৩০ হাজার মেট্রিক টন কাঁচামরিচ আমদানির অনুমতি পেয়েছেন।

তিনি আরও জানান, হিলি স্থলবন্দর দিয়ে সর্বশেষ গত বছরের ২০ নভেম্বর ভারত থেকে কাঁচামরিচ আমদানি হয়েছিল। এরপর প্রায় সাড়ে আট মাস পর আবারও এ পণ্যটির আমদানি শুরু হলো।

বর্তমান বিধিনিষেধের কারণে চট্টগ্রাম বন্দরে জট বাড়ছে এবং দেশের বাণিজ্যিক প্রতিযোগিতা সক্ষমতা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)। সম্প্রতি অর্থ...
রপ্তানিমুখী শিল্পে আমদানি নির্ভরতা কমাতে জাতীয় কেমিক্যাল নীতি প্রণয়নের দাবি জানিয়েছে ব্যবসায়ী সংগঠন ঢাকা চেম্বার। শনিবার মতিঝিলে আয়োজিত এক সেমিনারে ব্যবসায়ী নেতারা আরও বলেন, তৈরি পোশাক, ওষুধ,...
দেশের অর্থনীতির স্বর্ণদ্বার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বেড়েছে জলদস্যুতা। চলতি মাসেই বিদেশি জাহাজে অন্তত তিনটি দস্যুতার অভিযোগ উঠেছে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড...
এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় দেশের গ্যাসনির্ভর কারখানাগুলোর উৎপাদন মারাত্মক ব্যাহত হচ্ছে। এরই মধ্যে এসব কারখানার উৎপাদন নেমে এসেছে ২৫ থেকে ৩০ ভাগে। সংকটের দ্রুত সমাধান না হলে রপ্তানীমুখী কারখানার...
সিরাজগঞ্জে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তর অঞ্চলের সাথে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সদর উপজেলার কড্ডা এলাকায় এ...
জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই ‘ফ্যাসিবাদের দোসর’ তকমায় নানা জটিলতায় পড়তে শুরু করেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। তাঁর দাবি, সাম্প্রতিক সময়ে কেউ তাঁকে অভিনয়ের জন্য ডাকছে না। বিভিন্ন জায়গায় তাঁকে...
অবশেষে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। আগামীকাল বুধবার ৫ আগস্ট এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই মধ্যে শেষ করা হয়েছে সব ধরনের প্রস্তুতি।...
সেই আলোচনার মধ্যেই ভিনিকে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে রেয়াল মাদ্রিদ। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন। সংবাদমাধ্যমটির তথ্যানুসারে, আর্সেনালের আগ্রহ প্রকাশের পর...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর