জ্বালানি তেলের দাম কমল দশমিক ৫ শতাংশ

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৬:০৩ পিএম

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ বিষয়ে ইরান-ওমান আলোচনায় ইতিবাচক অগ্রগতিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। ৫ মাস যুদ্ধের পর হরমুজ প্রণালি চালু এবং যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তির সম্ভাবনায় নিবিড় পর্যবেক্ষণ করছেন বিনিয়োগকারীরা।

অয়েল প্রাইজ ডটকমের সবশেষ তথ্যমতে, সবচেয়ে বেশি ব্যবহার হওয়া ব্রেন্ট ক্রুডের দাম শূন্য দশমিক পাঁচ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৯ ডলার ৬৭ সেন্টে দাঁড়িয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৫ ডলার ৩৪ সেন্টে নেমেছে।

আরও জানা যায়, হরমুজ প্রণালি চালুর সম্ভাবনায় বিশ্ববাজারে টানা চতুর্থবার বেড়েছে স্বর্ণের দাম।

স্পট গোল্ডের দাম এক শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২৮৫ ডলার এবং মার্কিন গোল্ড ফিউচার শূন্য দশমিক নয় শতাংশ বেড়ে ৪ হাজার ৩৪৫ ডলারে দাঁড়িয়েছে, যা গত জুনের পর সর্বোচ্চ।

বৃহস্পতিবার বিকেলের মধ্যে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু হবে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় খোলার আশায় বিশ্ববাজারে সোনার দাম সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার এ তথ্য দিয়েছে আল জাজিরা।
মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে আজ বুধবার সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ বাড়বে, এমন তথ্য জানিয়েছে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ। প্রথম দিন জাতীয় গ্যাস গ্রিডে আড়াই শ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে।
সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সংকটে যখন নাকাল গাড়ি চালকরা, তখন নিয়মিত জ্বালানি পাচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) চালিত গাড়িগুলো। এমন অবস্থায় কনভারশন সেন্টারে গাড়ির এলপিজি রুপান্তর বাড়ছে।
হামলাকারীর পরিচয় নিশ্চিত করা হয়েছে। হামলাকারী ১৪ বছর বয়সী নবম শ্রেণির শিক্ষার্থী। হামলার পর ওই শিক্ষার্থী আত্মহত্যা করে বলে জানিয়েছে পুলিশ।
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
মহাবিশ্বের অজানা রহস্য উন্মোচনে নতুন অভিযানে যাচ্ছে নাসা। "জেমস ওয়েব" স্পেস টেলিস্কোপের সাফল্যের ধারাবাহিকতায় এবার উৎক্ষেপণের অপেক্ষায় নেন্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ। "ডার্ক ম্যাটার, ডার্ক...
অথচ এই দিওমান্দের ছোট বেলায় জার্সি কেনার টাকা ছিল না। বাজার থেকে নকল জার্সি কিনে, জার্সির পেছনে ‘প্রিয় তারকা’ ক্রিস্টিয়ানো রোনালদোর নাম মার্কার দিয়ে হাতে লিখতেন ইয়ান দিওমান্দে। এতটাই অর্থকষ্টের...
লোডিং...

এলাকার খবর