গ্যাস-বিদ্যুৎ সংকটে বিভিন্ন কারখানায় ৩-৪ দিন ছুটি ঘোষণা

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৭:১৯ পিএম

গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটে উৎপাদন ব্যাহত হওয়ায় সরকারি ছুটির সাথে সমন্বয় করে বিভিন্ন কারখানায় তিন থেকে চারদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। গাজীপুরের ছয় শতাধিক কারখানায় শনিবার পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে। বুধবারের সরকারি ছুটির সাথে আরো তিনদিন যোগ করে এ ছুটি দেওয়া হয়। 

শিল্প পুলিশ জানিয়েছে, কিছু কারখানায় কয়েকটি সেকশনে কাজ চললেও বাকি সব ইউনিট বন্ধ ঘোষণা করা হয়েছে। গ্যাস সংকটের জন্য দিনে অন্তত ৩-৪ ঘন্টা উৎপাদন বন্ধ থাকায় ব্যয় কমানোর জন্যই এ ছুটি দেওয়া হয়েছে। 

টানা ছুটির আনন্দ থাকলেও কারখানার ভবিষ্যত নিয়ে শঙ্কিত শ্রমিকরা। এদিকে, চট্টগ্রাম ইপিজেডে প্যাসিফিক জিন্সের ৯টি কারখানাতেও শুক্রবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। শিগগিরই গ্যাস সংকট না কাটলে, কারখানা আরও বন্ধ রাখা হতে পারে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। 

টানা গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্রিডে সরবরাহ কিছুটা বেড়েছে। শনিবার সকালে সামিট থেকে প্রায় ৪৬ কোটি ঘনফুট এবং এক্সিলারেট থেকে প্রায় ৩০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। 
কক্সবাজারের মহেশখালীতে সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল থেকে সীমিত পরিসরে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। নতুন একটি এলএনজি জাহাজ টার্মিনালে পৌঁছানোর পর শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গ্রিডে ১১০ মিলিয়ন ঘনফুট...
রাজধানীজুড়েই একই চিত্র। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় স্টেশনগুলোতে তৈরি হচ্ছে দীর্ঘ লাইন। অনেক পাম্প বন্ধ রাখা হয়েছে। গ্যাসের জন্য অপেক্ষা করতে গিয়ে একদিকে যেমন নষ্ট হচ্ছে সময়, অন্যদিকে কমছে দৈনিক...
দেশে ৬০ লাখ অটোরিকশা চার্জে বছরে খরচ প্রায় ৩ লাখ মেগাওয়াট বিদ্যুৎ। মোট উৎপাদনের ৫ শতাংশই চলে যায় অবৈধ এই বাহনের পেছনে। তবে মিটার থেকে এই বিদ্যুৎ ব্যবহার হয় না, ভার চাপে সাধারণ জনগণের কাঁধে। বছরে...
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দেবগ্রামের পুরুষরা ভোট দিয়ে মেয়র প্রার্থী ঠিক করেছেন। আগামী পৌরসভা নির্বাচনে গ্রামের একক প্রার্থী হয়ে লড়বেন তিনি। যদিও এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ ঠিক...
মাদারীপুরের শিবচরে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আতিকা আক্তার (১৩) ও জান্নাত আক্তার (১৪) নামে স্কুল শিক্ষার্থী ২ খালাতো বোনের মৃত্যু হয়েছে। এসময় লাবিবা আক্তার (১২) নামে আরো একজনকে...
গত ৯ আগস্ট দেশের ইতিহাসে সব রেকর্ড ভেঙে লোডশেডিং ছাড়িয়েছে ৩ হাজার ৭০০ মেগাওয়াট। প্রচণ্ড গরমে গ্রামের পর গ্রাম অন্ধকার, চরমভাবে ব্যাহত হচ্ছে শিল্পকারখানার উৎপাদন। তবে এই তীব্র সংকটের মাঝেও রাত ১২টা...
দেখতে স্মার্টফোন, কিন্তু খুললেই যেন ট্যাব। অফিসের ফাইল, মিটিংয়ের নোট, ইমেইল, এমনকি একসঙ্গে একাধিক কাজ, সবই করা যায় হাতের মুঠোয়। দেশের বাজারে এসেছে অনারের নতুন ফ্ল্যাগশিপ ফোল্ডেবল স্মার্টফোন ‘অনার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর