জ্বালানি তেল বিপণন বেসরকারি খাতে সম্প্রসারণের কথা ভাবছে সরকার: জ্বালানি মন্ত্রী 

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০১:৫৫ পিএম

সরকারি খাতের পাশাপাশি জ্বালানি তেল বিপণন কার্যক্রম বেসরকারি খাতে উন্মুক্ত করার কথা ভাবছে সরকার। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে এ কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

মন্ত্রী বলেন, সাম্প্রতিক জ্বালানি তেলের সংকট, কালোবাজারি, মজুতদারির তিক্ত অভিজ্ঞতা থেকেই সরকারি বিপণনের বাইরে বেসরকারি খাতেও সম্প্রসারণের চিন্তা করছে সরকার।

তিনি আরও বলেন, যেখানে উন্নয়ন করলে পয়সা বানানো যাবে, বিগত সময়ে সেখানে কাজ হয়েছে, কোনো টেকসই উন্নয়ন হয়নি।

এ সময় সাময়িকভাবে কয়েকদিনের জন্য আবারও গ্যাস সংকট বাড়বে বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

প্রতিমন্ত্রী বলেন, মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ)–এর একটা বয়লার চালু হয়েছে। আরেকটা বয়লার চালু করতে বন্ধ রাখতে হবে প্রথম বয়লারটিও।

তিনি বলেন, জনগণের ভোগান্তি সর্বনিম্ন রেখে কমিয়ে সেটা করা হবে। অর্থাৎ আবারও সাময়িকভাবে কয়েকদিনের জন্য গ্যাস সংকট বাড়বে। 
 

সাময়িকভাবে কয়েকদিনের জন্য আবারও গ্যাস সংকট বাড়বে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ রাজধানীতে তিনি এ কথা জানান।
উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল জেট এ-১ বা জেট ফুয়েলের দাম বাড়ল। অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৩০ টাকা ৯৯ পয়সা থেকে বাড়িয়ে ১৫৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। সে হিসাবে প্রতি...
নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে বেসরকারিভাবে পরিশোধিত তেল আমদানি ও বিপণনের নীতিমালা করতে চায় সরকার। বসুন্ধরা গ্রুপের আবেদনের প্রেক্ষিতে বিপিসির কাছে ২ কর্মদিবসের মধ্যে এমন নীতিমালার খসড়া চেয়েছে...
একটা যুদ্ধ চলছে ইরানে, কিন্তু তার চাপ এখন গিয়ে পড়ছে আমেরিকার নিজের তেলভাণ্ডারে। যে দেশ বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তি, সেই আমেরিকার জরুরি তেলের মজুত নেমে গেছে ৪৩ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে।
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের প্রতিষ্ঠান
প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই তাসীন আক্তার হকের ডিএল ফিলিং স্টেশনের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় তিন দিনেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে গোয়েন্দা পুলিশ (ডিবি)...
রাজধানীতে গ্যাস সংকটে জনদুর্ভোগ চরমে। মঙ্গলবার সকাল থেকে ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ লাইন। এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। সিএনজি স্টেশনগুলোতে কয়েক ঘণ্টা অপেক্ষা করেও চাহিদামতো গ্যাস মিলছে না।...
সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে দলের বিপক্ষে ভোট দিলে সংসদ সদস্যপদ থাকবে না বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদে নির্বাচনের...
গাজা যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টা কার্যত ভেস্তে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আল জাজিরা বলছে, এতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর