ইউনিয়ন আর গ্লোবালের দায়িত্বও বুঝে নিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক

এক্সিম, এসআইবিএল ও ফার্স্ট সিকিউরিটির পর এবার ইউনিয়ন এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্বও বুঝে নিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক। এর মাধ্যমে সম্মিলিত ইসলামী ব্যাংক একীভূত পাঁচটি ব্যাংকের দায় ও সম্পদ বুঝে পাবে।

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৬:৫৪ পিএম

এক্সিম, এসআইবিএল ও ফার্স্ট সিকিউরিটির পর এবার ইউনিয়ন এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্বও বুঝে নিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক। এর মাধ্যমে সম্মিলিত ইসলামী ব্যাংক একীভূত পাঁচটি ব্যাংকের দায় ও সম্পদ বুঝে পাবে।

গত ৩০ জুলাই সবার আগে এক্সিম ব্যাংকের দায়িত্ব বুঝে নেয় সম্মিলিত ইসলামী ব্যাংক। পরে দায়-সম্পদ হস্তান্তর হয়েছে এসআইবিএল ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকেরও। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ দুটি প্রতিষ্ঠান ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্ব বুঝে নিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক। 

এদিকে পাঁচটি ইসলামী ব্যাংকের একীভূতকরণ কার্যক্রম এগিয়ে নিতে নিয়োগ দেওয়া প্রশাসক ও প্রশাসক টিমের কার্যক্রম পুরোপুরি শেষ করেছে বাংলাদেশ ব্যাংক। সবশেষ গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক থেকে প্রশাসক ও টিম প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, আমানকারীদের স্বার্থেই একীভূত করা হয় শরীয়াহধারার পাঁচটি ব্যাংককে। সব ব্যাংকের দায়িত্ব হস্তান্তর হওয়ায়, আমানত ফেরত প্রক্রিয়ায় অগ্রগতি হবে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক।

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের হেয়ারকাট থাকবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সাথে আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তিগত আমানতকারীরা তাদের অর্থ উত্তোলনের সুযোগ পাবেন।
ইসলামী ব্যাংকে অবিলম্বে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ বসানোর আহ্বান জানিয়েছে সচেতন গ্রাহক ফোরাম। ব্যাংক লুটেরা যেন কোনভাবেই আর ফিরে আসতে না পারে সে জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনেরও দাবি সংগঠনটির নেতাদের।
বেসরকারি খাতে বার্ষিক ঋণপ্রবৃদ্ধি কমে প্রথমবারের মতো ৪ দশমিক ৪৭ শতাংশে নেমেছে। এর আগে দেশে প্রথমবারের মতো বেসরকারি ঋণপ্রবৃদ্ধি ৫ শতাংশের নিচে নামে গত মার্চে। এর আগে কখনো প্রবৃদ্ধি এত নিচে নামেনি।...
দেশে চীনা কোম্পানি বিওয়াইডি'র বৈদ্যুতিক গাড়ি তৈরির চূড়ান্ত অনুমোদন পেয়েছে দেশীয় প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস। সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত একটি কারিগরি চুক্তি সম্পন্ন হয়েছে।
ঝালকাঠির ভাসমান পেয়ারা বাগানে জমে উঠেছে বেচাকেনা। তবে উৎপাদন কমায়, গত তিন বছরে পেয়ারা বিক্রি নেমে এসেছে অর্ধেকে। চাষিদের আগ্রহ বাড়াতে ঋণ সহায়তা, পেয়ারা সংরক্ষণের ব্যবস্থা এবং বাগান সংলগ্ন খাল খননের...
৪৭ বছর পর সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়াকে বাদ দিয়েছে আমেরিকা। বিদেশি বিনিয়োগের পথে থাকা বাধা দূর করা এবং দেশটিকে বৈশ্বিক অর্থনীতির সঙ্গে পুনরায় সম্পৃক্ত করার লক্ষ্যেই এই...
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাতে চরম অর্থনৈতিক সংকটে পড়েছে ইরান। রেকর্ড দরপতন ঘটেছে রিয়ালের। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির মধ্য দিয়ে এই...
চাঁদপুরে গত কয়েক মাসে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। ঘন ঘন লোডশেডিংয়ের পাশাপাশি ট্রান্সফরমার চুরির ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর