সামিট এলএনজি টার্মিনাল থেকে সীমিত পরিসরে গ্যাস সরবরাহ শুরু

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১০:৫৯ পিএম

কক্সবাজারের মহেশখালীতে সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল থেকে সীমিত পরিসরে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। নতুন একটি এলএনজি জাহাজ টার্মিনালে পৌঁছানোর পর শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গ্রিডে ১১০ মিলিয়ন ঘনফুট গ্যাস দেওয়া হয় বলে নিশ্চিত করেছে সামিটের জনসংযোগ বিভাগ।

১৫ আগস্ট রাত মধ্যরাত থেকে স্বাভাবিক হারে অর্থাৎ ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। 

জানা যায়, আজ বিকেল ৩টার দিকে নতুন জাহাজটি সামিট এলএনজি টার্মিনালে পৌঁছায়। 

গত ১৩ আগস্ট বিকেল ৩টা থেকে সামিটের ভাসমান টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। 

অন্যদিকে, মহেশখালীতে এক্সিলারেট এনার্জি পরিচালিত এমএলএনজি টার্মিনাল থেকে বর্তমানে দৈনিক প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, গত ২১ জুলাই টার্মিনালের বয়লারে যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে আংশিক মেরামত শেষে ৬ আগস্ট থেকে দৈনিক গড়ে প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। তবে সরবরাহ পুরোপুরি স্বাভাবিক পর্যায়ে ফিরতে আরও কিছু সময় লাগবে।

স্বাভাবিক সময়ে মহেশখালীর সামিট ও এক্সিলারেট এনার্জির দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে দৈনিক গড়ে ১ হাজার থেকে ১ হাজার ৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়।

দুটি টার্মিনাল থেকেই সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় জাতীয় পর্যায়ে গ্যাস সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে। এর প্রভাব পড়ছে দেশের বিভিন্ন এলাকার শিল্প, বিদ্যুৎ উৎপাদন ও অন্যান্য খাতে গ্যাস সরবরাহে।

 

টানা গ্যাস সংকটের মাঝে জাতীয় গ্রিডে সরবরাহ কিছুটা বেড়েছে। মহেশখালীর সামিট ও এক্সিলারেট এনার্জির দুটি এলএনজি টার্মিনাল থেকেই এখন গ্যাস পাওয়া যাচ্ছে। শনিবার সকালে সামিট থেকে প্রায় ৪৬ কোটি ঘনফুট এবং...
রাজধানীজুড়েই একই চিত্র। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় স্টেশনগুলোতে তৈরি হচ্ছে দীর্ঘ লাইন। অনেক পাম্প বন্ধ রাখা হয়েছে। গ্যাসের জন্য অপেক্ষা করতে গিয়ে একদিকে যেমন নষ্ট হচ্ছে সময়, অন্যদিকে কমছে দৈনিক...
কাঁচা পেঁপে, লাউ, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, পটল বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা কেজি দরে। অন্য সবজিগুলোর দাম কেজি প্রতি ১০০ টাকারও বেশি। বেগুনের দাম প্রতি কেজি ১২০ থেকে ১৪০ টাকা। এছাড়া ঝিঙ্গা,...
দেশের বাজারে টানা তিন দফায় ৬ হাজার ৬১৫ টাকা বাড়ার পর আজ সোনার ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত কমেছে। নতুন দাম আজ শুক্রবার সকাল ১০ টা থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স...
ভোর থেকে মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে তারে লাগানো ছিল বোমা সাদৃশ্য বস্তু। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে, শহরের কোর্টমোড় ও ড. শহীদ...
গ্যাস সংকটে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ হচ্ছে অপেক্ষার সারি, এতে বাড়ছে ভোগান্তি। আজ শনিবারও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও প্রয়োজনীয় গ্যাস না পাওয়ার অভিযোগ করেছেন চালকেরা।
বিশ্ববাজারে প্রকৃত সুদহার অর্থাৎ, ঋণের ব্যয় বাড়ছে। এআই খাতের বড় প্রতিষ্ঠানগুলোর বিপুল ঋণ এবং সরকারের রেকর্ড বন্ড বিক্রিতে তৈরি হয়েছে পুঁজির জন্য তীব্র প্রতিযোগিতা। এতে বিশ্ব অর্থনীতি ও শেয়ারবাজারে...
নব্বই দশকের প্রেমের গল্পগুলো নিয়ে আধুনিক আবহে নির্মিত ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’ (ধ্রুব দিয়াস লাভ জার্নি)। বর্তমান প্রজন্মের দর্শকদের কাছে সেই সময়ের ভালোবাসার গল্প ও অনুভূতিকে তুলে ধরার প্রয়াসেই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর