চার মোবাইল অপারেটরকে সাড়ে ৮ কোটি টাকা জরিমানা

অবৈধ আন্তর্জাতিক কল টার্মিনেশন বা ভিওআইপি কার্যক্রমে ব্যবহৃত হাজারো সিম শনাক্ত হওয়ার পর রবি আজিয়াটা, বাংলালিংক, টেলিটক ও গ্রামীণফোনকে মোট ৮ কোটি ৬৮ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে বিটিআরসি। সবচেয়ে বেশি জরিমানা করা হয়েছে রবি আজিয়াটাকে।

 

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৮:৪৭ পিএম

অবৈধ আন্তর্জাতিক কল টার্মিনেশন বা ভিওআইপি ব্যবহৃত সিম শনাক্ত হওয়ায় দেশের চার মোবাইল অপারেটর– রবি আজিয়াটা, বাংলালিংক, টেলিটক ও গ্রামীণফোনকে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। প্রতিষ্ঠানগুলোর জরিমানার পরিমাণ ৮ কোটি ৬৮ লাখ ২০ হাজার টাকা।

এসব অপারেটরের ৮ হাজার ৬৮২টি সিম ব্যবহার করে অবৈধ ভিওআইপি ব্যবসার প্রমাণ পাওয়া গেছে। ভিওআইপি হলো বিদেশ থেকে আসা ফোনকল কোনো দেশের স্থানীয় মোবাইল বা ল্যান্ডলাইন নেটওয়ার্কে সফলভাবে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া। 

এদিকে আগামী ১০ দিনের মধ্যে এ অর্থ পরিশোধের জন্য মোবাইল অপারেটরগুলোকে নোটিশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। সবচেয়ে বেশি ৫ কোটি ৯৩ লাখ ৫০ হাজার টাকার জরিমানা করা হয়েছে রবি আজিয়াটাকে। মোট ৫ হাজার ৯৩৫টি সিমের অবৈধ কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে।

বাংলালিংকের ১ হাজার ৮৮২টি সিম অবৈধ ভিওআইপি কার্যক্রমে ব্যবহৃত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ কোটি ৮৮ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের ৬৮১টি সিম ভিওআইপি কার্যক্রমে ব্যবহৃত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৬৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর গ্রামীণফোনের ১৮৪টি সিম অবৈধ ভিওআইপি কার্যক্রমে ব্যবহারের প্রমাণ পাওয়ায় অপারেটরটিকে ১৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে কমিশন।

চলতি বছরের জানুয়ারিতে মুঠোফোন আমদানিতে দেওয়া অস্থায়ী ১৫ শতাংশ শুল্কছাড়ের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ জুন। নতুন সিদ্ধান্ত না এলে ১ জুলাই থেকে বাজারে আমদানি করা ফোনের দাম বাড়তে পারে। নিয়ন্ত্রক...
নিরীক্ষায় অবহেলা এবং সিকিউরিটিজ আইন লঙ্ঘনের কারণে তিনটি নিরীক্ষা প্রতিষ্ঠান ও একটি ব্রোকারেজ হাউজকে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
জ্বালানি সংকটে মোবাইল নেটওয়ার্ক পরিচালনা করা চ্যালেঞ্জের মুখে পড়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, সরকারের তাৎক্ষণিক হস্তক্ষেপ ছাড়া টেলিযোগাযোগ সেবা চালু রাখা আর সম্ভব নয় জানিয়ে সম্প্রতি...
দেশে মোবাইল ফোন ব্যবহারকারীদের প্রায় ৪১ দশমিক ৬ শতাংশ মানুষ এখনো ইন্টারনেট সুবিধা থেকে বঞ্চিত। বিশেষ করে পিছিয়ে রয়েছেন নারীরা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত আইসিটি প্রয়োগ ও...
ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ দেশের অভ্যন্তরে পাওয়া না যাওয়ায় প্রয়োজনীয় স্পেয়ার পার্টস দুবাই থেকে সংগ্রহের কার্যক্রম চলমান। যন্ত্রাংশ যথাসময়ে দেশে পৌঁছালে আগামী ১ থেকে ২ আগস্টের মধ্যে মেরামত কার্যক্রম...
চলতি অর্থবছরে ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এর মধ্যে পণ্য খাতে ৫৫ দশমিক ২০ বিলিয়ন আর সেবা খাতে লক্ষ্যমাত্রা ৮ দশমিক ২০ বিলিয়ন ডলার, যা গত...
কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের নতুন ভাটেরারচর গ্রামে চর দখলকে কেন্দ্র করে মেঘনা উপজেলার চরবিনোদপুর গ্রামবাসীর মধ্যে টেঁটাযুদ্ধ হয়েছে। এসময় মেঘনা উপজেলার এক নরী গলায় টেঁটাবিদ্ধ হয়ে নিহত...
একটি রোমান্টিক গান। চার দশক আগে লেখা হয়েছিল ভালোবাসার আবহে। অথচ ২০২৬ সালের এই শ্রাবণে সেই গানই হয়ে উঠেছে শিক্ষিকাদের প্রতিবাদের ভাষা। ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানটি ব্যবহার করে গত দুই দিনে...
লোডিং...

এলাকার খবর