মন খুলে গান গাওয়া যায়, খাতায় নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী 

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০১:১২ পিএম

মন খুলে গান গাওয়া গেলেও পরীক্ষার খাতায় সেভাবে নম্বর দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ সোমবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে সাংবাদিকের প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না, এর চেয়ে কী বলতে পারি।

তিনি আরও বলেন, সুন্দর ফল হয়েছে। এবার যে যে নম্বর পেয়েছে সেটাই দেওয়া হয়েছে। খাতা পুনঃপরীক্ষা বা পুনর্মূল্যায়নের সুযোগ রাখা হয়েছে।

এবার চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৬২ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী। জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী। সকাল ১০টার দিকে ফলাফল প্রকাশ করা হয়। 

প্রায় দুই দশকের মধ্যে এবারই সবচেয়ে খারাপ হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। কমেছে পাসের হার ও জিপিএ ফাইভের সংখ্যা। গত বছরের তুলনায় গড় পাসের হার ছয় শতাংশ কমে হয়েছে ৬২ দশমিক দুই পাঁচ...
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে ফলাফল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৬২ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী। এ বছর মাদ্রসায় শূন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যা বেশি।
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড়ে পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। আজ সোমবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফলাফল উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
জুলাই আন্দোলনে হত্যার খবর প্রকাশ না করতে গণমাধ্যম নিয়ন্ত্রণ করে আওয়ামী লীগ সরকার। সেসব কার্যক্রমের প্রমাণ দাখিল করা হয়েছে ট্রাইব্যুনালে। ফোনকলের রেকর্ড থেকে জানা যায়, সে সময়ের তথ্য প্রতিমন্ত্রী...
ভারতের ঝাড়খণ্ডে আন্দোলনকারী শিক্ষার্থীদের লাঠিপেটা করেছে পুলিশ। রাঁচিতে সরকারি চাকরির পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে বিধানসভা ঘেরাও অভিযানে পুলিশের লাঠির আঘাতে আহত হয়েছেন বেশ কয়েকজন আন্দোলনকারী।...
১০ ঘণ্টার ব্যবধানে দেশে সর্বোচ্চ লোডশেডিং– এর নতুন রেকর্ড হয়েছে। গতকাল রাত ১টায় সারা দেশে ৩ হাজার ৭৫৭ মেগাওয়াট লোডশেডিং ছিল। তার আগে রোববার বেলা ৩টায় সর্বোচ্চ লোডশেডিং ছিল ৩ হাজার ৬৭১ মেগাওয়াট। 
জনতার রায়কে অগ্রাহ্য করে অতীতে কেউ ক্ষমতা পাকাপোক্ত করতে পারেনি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার দুপুরে গাইবান্ধার সাঘাটায় শিবির নেতা সাইফুল্লাহ বারী ও জামায়াত...
লোডিং...

এলাকার খবর