প্রাথমিক শিক্ষাব্যবস্থায় নতুন নীতিমালা প্রণয়ন হবে: শিক্ষা প্রতিমন্ত্রী 

প্রাথমিক শিক্ষাব্যবস্থা পরিচালনায় নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজ রোববার সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০১:৪৪ পিএম

প্রাথমিক শিক্ষাব্যবস্থা পরিচালনায় নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজ রোববার সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‘বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা মনিটরিং, জবাবদিহিতা, প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘এরই মধ্যে তিনটি বিভাগে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। যার মাধ্যমে ভালো ফলাফল পাওয়া গেছে। চলতি মাসের মধ্যে প্রতিটি বিভাগে কর্মশালা সম্পন্ন করা হবে। কর্মশালার মতামতের ভিত্তিতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘উচ্চ শিক্ষার বাংলাদেশ আমরা গড়তে চাই, সে লক্ষ্যে মন্ত্রণালয়, কর্মকর্তা, প্রধান শিক্ষক, শিক্ষক সবাই কাজ করছে। প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন, যে নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন করতে হলে তার প্রধান করিগর হবে আমাদের প্রাথমিক শিক্ষাব্যবস্থা।’

এ সময় তিনি আরও বলেন, ‘দেশব্যাপী প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে পর্যায়ক্রমে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এই কর্মশালার মূল লক্ষ্য মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে কীভাবে দেখতে চায় তার নির্দেশনা কর্মকর্তাদের কাছে পৌঁছানো এবং কর্মকর্তাদের দেওয়া ফিডব্যাকের আলোকে নতুন নীতিমালা প্রনয়ণ। যার ভিত্তিতে আমাদের সকল কর্মকর্তারা পরবর্তী কার্যক্রম পালন করবে। সেই আলোকে আমাদের প্রাথমিক বিদ্যালয় পরিচালিত হবে।’ 

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন–প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মিরাজুল ইসলাম উকিল, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয়, জেলা, উপজেলা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকল পর্যায়ের দুই শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার সামগ্রিক উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার ক্ষেত্র আরও বৃদ্ধি করতে হবে। শনিবার বিকেলে সাভারে ব্র্যাক সিডিএম...
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছে দেওয়ার উদ্যোগের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি...
প্রায় দুই দশকের মধ্যে এসএসসিতে সবচেয়ে খারাপ রেজাল্টের জন্য শিক্ষার্থীদের পড়াশোনার অভ্যাস কমে যাওয়াকে দায় দিচ্ছেন শিক্ষা গবেষকেরা। একই সঙ্গে, পুরো শিক্ষা ব্যবস্থার উন্নয়নে দায়িত্বপ্রাপ্তদের আরো সজাগ...
মন খুলে গান গাওয়া গেলেও পরীক্ষার খাতায় সেভাবে নম্বর দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ সোমবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে...
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ব্যাপক সহিংসতার খবর পাওয়া গেছে। দেশটির সামরিক বাহিনী জানায়, ‘অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে’ ৫০টির বেশি স্থানে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন আহত হয়েছেন।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার না পেয়ে কৃষকেরা জোট বেধে একটি ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে ১৯৭ বস্তায় প্রায় ১০ হাজার কেজি সার নিয়ে যায়। রোববার দুপুরে দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের মেসার্স শাহ...
২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এবং সাধারণ সম্পাদক নরসিংদী জেলার পুলিশ সুপার মো....
রাজধানীতে চীন ও রাশিয়ার দূতাবাসে ই-মেইলে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পর বারিধারা ও গুলশানের কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার করার কথা জানিয়েছে পুলিশ। বিবিসি বাংলার এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর