এমপি হিসেবে বিএনপির সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা কাটল

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ১০:৩২ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ সদস্য (এমপি) হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই। তাঁর দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন আপিল বিভাগের কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। 

আজ বুধবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে বিএনপির ওই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার রায় স্থগিত চেয়ে করা আবেদনের ওপর আদেশের জন্য গতকাল আজকের দিন ধার্য করেন আদালত। একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন আবেদনটি করেছিলেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরোয়ারের মনোনয়নপত্র বাতিল হয়। প্রার্থিতা ফিরে পেতে তিনি রিট করলে হাইকোর্ট রুলসহ আদেশ দেন। নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে সারোয়ার অংশ নেন। তবে ফলাফল প্রকাশ সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে স্থগিত ছিল।

পরে সরোয়ারের করা রিটের চূড়ান্ত শুনানি শেষে ৯ জুলাই রায় দেন হাইকোর্ট। রায়ে তাঁর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষিত হয়। হাইকোর্টের রায়ের পর চট্টগ্রাম-২ আসনে সরোয়ারকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন সচিবালয়। সেদিন সন্ধ্যায় সরোয়ার সংসদ সদস্যের শপথ নেন।

এ অবস্থায় হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে জামায়াতের প্রার্থী নুরুল ১২ জুলাই আপিল বিভাগে আবেদন করেন। 

জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব‌্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ‌্যাম ভান্ডারি। এ সময় সার্ক কার্যকরের বিষয়ে একমত পোষণ করেছেন তারা। আজ...
দেশের বাজারে ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের হাইকোর্ট...
বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের (ডেপুটি স্পিকার) স্বাক্ষর, দাপ্তরিক প‍্যাড, সরকারি লোগো, স্মারক নম্বর ইত্যাদি জাল করে ডিও পত্র তৈরি ও বিভিন্ন মন্ত্রণালয়/দপ্তরে পাঠিয়ে অনৈতিক সুবিধা...
জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ...
মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় বড় বোনকে হারানো তাহসিন আব্দুল্লাহর হৃদয়স্পর্শী গল্প জানার পর তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাক্ষাতে তিনি তাহসিনের পড়াশোনা, ভবিষ্যৎ স্বপ্ন ও...
কুমিল্লা সীমান্ত দিয়ে প্রচলিত মাদকদ্রব্যের বাইরে নতুন নেশা জাতীয় ইনজেকশন ঢুকছে। এসব মাদক জব্দের পর তৎপর হয়েছে বিজিবি। এরই মধ্যে সীমান্তা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়া মাদকের চোরাচালান ও...
আদালতের নির্দেশনা অনুযায়ী সাবেক এনটিএমসি মহাপরিচালক মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের বাসভবনে জব্দকৃত মালামালের তালিকা তৈরির কাজ শুরু করেছে দুদক। মূল্যবান আসবাব, ইলেকট্রনিক্স, নথিপত্রসহ...
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার ভোরে যশোরের ঝিকরগাছা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
লোডিং...

এলাকার খবর