‘শ্যোন অ্যারেস্ট’ নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত

নির্দিষ্ট অভিযোগ ছাড়া গ্রেপ্তার ব্যক্তিকে নতুন মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো যাবে না– হাইকোর্টের এমন আদেশ চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টের জারি করা রুলও চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০১:৫২ পিএম

সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া গ্রেপ্তার আসামিকে ‘শ্যোন অ্যারেস্ট’ বা নতুন কোনো মামলায় গ্রেপ্তার দেখানো যাবে না, হাইকোর্টের এমন আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। আজ বুধবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই আদেশ দিয়েছেন। 

এর আগে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ কাউকে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার করা যাবে না বলে আদেশ দেন। একইসঙ্গে সেসময় সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না করার বিষয়ে রুলও জারি করেন হাইকোর্ট। 

আপিল বিভাগ হাইকোর্টের রুলটি চার সপ্তাহের মধ্যে আজ নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে কথা বলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘হাইকোর্টের এই আদেশে তদন্ত সংস্থার স্বাধীন তদন্তে বাধা সৃষ্টির আশঙ্কা ছিল। এমন আইন থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ থাকলেও ব্যবস্থা নেয়ার সুযোগ থাকতো না।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ সদস্য (এমপি) হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই। তাঁর দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন আপিল বিভাগের কার্যতালিকা...
চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে ৩৯ হাজার ২৬৭ জনকে গ্রেপ্তার করেছে করেছে পুলিশ। এছাড়া, অন্যান্য মামলা ও অভিযানে গ্রেপ্তার হয়েছে ১ লাখ ২ হাজার ৭২২ জন।...
রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন...
সাভারে জুলাই আন্দোলনের সময় ভাইরাল একটি  ভিডিওতে দেখা যায়, পুলিশের এপিসি থেকে মুমূর্ষু শিক্ষার্থী আসহাবুল ইয়ামিনকে টেনে হিঁচড়ে ফেলে দিচ্ছেন পুলিশের এক সদস্য। পরে তাকে হত্যা করা হয়। প্রসিকিউশন জানায়,...
মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় বড় বোনকে হারানো তাহসিন আব্দুল্লাহর হৃদয়স্পর্শী গল্প জানার পর তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাক্ষাতে তিনি তাহসিনের পড়াশোনা, ভবিষ্যৎ স্বপ্ন ও...
কুমিল্লা সীমান্ত দিয়ে প্রচলিত মাদকদ্রব্যের বাইরে নতুন নেশা জাতীয় ইনজেকশন ঢুকছে। এসব মাদক জব্দের পর তৎপর হয়েছে বিজিবি। এরই মধ্যে সীমান্তা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়া মাদকের চোরাচালান ও...
আদালতের নির্দেশনা অনুযায়ী সাবেক এনটিএমসি মহাপরিচালক মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের বাসভবনে জব্দকৃত মালামালের তালিকা তৈরির কাজ শুরু করেছে দুদক। মূল্যবান আসবাব, ইলেকট্রনিক্স, নথিপত্রসহ...
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার ভোরে যশোরের ঝিকরগাছা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
লোডিং...

এলাকার খবর