ভারতে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের মাটিতে প্রকাশ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশ-ভারত সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৪:১২ পিএম

ভারতের মাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশ-ভারত সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ভারতের মাটিতে প্রকাশ্যে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশ-ভারত সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই ইস্যুতে দেশটির সরকারের অবস্থান পর্যবেক্ষণ করছে ঢাকা।’

এর আগে ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হয়নি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতন হয়। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। সম্প্রতি শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এরপর নানা আলোচনা-সমালোচনার মুখে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে অবস্থান স্পষ্ট করে ভারত সরকার।

পার্লামেন্টের কমিটি জানায়, চরম সংকট বা অস্তিত্বের হুমকির মুখে থাকা ব্যক্তিদের আশ্রয় দেওয়া ভারতের মানবিক ঐতিহ্য ও সভ্যতাগত মূল্যবোধের অংশ হিসেবে শেখ হাসিনাকে সেখানে থাকার সুযোগ দেওয়া হয়েছে। তবে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর কোনো সুযোগ দেওয়া হয়নি।

ভারতের দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতবিনিময়ের ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করছে ঢাকা। বুধবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ ক্ষোভ প্রকাশ করা হয়।  
 ২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনীতির ঐতিহাসিক দিন। কয়েক সপ্তাহের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণবিক্ষোভের ধারাবাহিকতায় এদিন নাটকীয় পরিবর্তন ঘটে ক্ষমতার। পতন হয় দেড় দশকের সরকারের। কোটা...
সৌদি আরবে অবস্থানরত ৭০ হাজারের বেশি রোহিঙ্গার পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্তটি মীমাংসিত একটি বিষয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ইসলাম। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে...
ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যাওয়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে সরকার ধরে–বেঁধে ফিরিয়ে আনতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর...
দর্শনার্থীদের জন্য জাদুঘরে প্রবেশের সময়কে কয়েকটি স্লটে ফেলা হয়েছে। প্রাথমিকভাবে প্রতিদিন সর্বোচ্চ ৯০০ দর্শনার্থী জাদুঘরের মূল ভবনে প্রবেশের সুযোগ পাবেন।
বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার সকালে হওয়া এ ম্যাচের জোড়া গোলে নতুন রেকর্ডে উঠেছে মেসির নাম। লিগস কাপ ইতিহাসে এখন সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টাইন অধিনায়ক। ২০২৩ সাল থেকে টুর্নামেন্ট নতুন রূপে শুরুর পর মেসি...
গ্যাস সংকটসহ বিভিন্ন কারণে গাজীপুরে অন্তত ২০ ভাগ কারখানা ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। গতকাল বুধবার থেকে শনিবার পর্যন্ত এ ছুটি ঘোষণা করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় খোলার আশায় বিশ্ববাজারে সোনার দাম সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার এ তথ্য দিয়েছে আল জাজিরা।
লোডিং...

এলাকার খবর