জাতীয় সংসদের হুইপ দুলুকে গুলির চেষ্টা, নাটোরে যুবক আটক

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৬:৩৫ পিএম

নাটোরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার পথসভাস্থল থেকে তানিম হোসেন নামে এক যুবককে পিস্তলসহ আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়ায় উত্তরা গণভবনের সামনে পথসভাস্থল থেকে তাকে আটক করা হয়। 

ওই যুবক পথসভায় থাকা স্থানীয় সংসদ সদস্য ও  জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করছিল বলে জানান নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান।

আটককৃত যুবক তানিম হোসেন নাটোর পৌরসভার কানাইখালী মহল্লার শামসুল আলমের ছেলে। পর্যটনমন্ত্রীর পথসভায় স্থানীয় সংসদ সদস্য ও  জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা প্রশাসক আসমা শাহীন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামিমুজ্জানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ওসি মনসুর রহমান জানান, আজ বিকেলে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা উত্তরা গণভবন পরিদর্শন শেষে গণভবনের গেট সংলগ্ন একটি পথসভা মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন। এ সময় ওই যুবক মন্ত্রীর কাছাকাছি অবস্থান করছিলেন। মন্ত্রী মঞ্চ থেকে নামার সময় ওই যুবকের সঙ্গে দুইবার ধাক্কা লাগে। এ সময় ওই যুবক হুইপ দুলুকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করলে পিস্তলসহ তাকে আটক করে পুলিশ। 

বর্তমানে আটককৃত যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আটককৃত যুবক তানিম হোসেন বলেন, পিস্তলটি তার বাবার নামে লাইসেন্স করা। নিজের আত্মরক্ষার জন্য তিনি সেটি সঙ্গে এনেছিলেন। 

সম্ভাব্য নানা নাশকতা ও নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় রেখে সারা দেশে পুনরায় অতিরিক্ত সতর্কতা জারি করেছে বাংলাদেশ পুলিশ। গত ১ আগস্ট প্রথম দফার পর শুক্রবার (৭ আগস্ট) রাতে দ্বিতীয় দফায় দেওয়া এই জরুরি...
কোনো ঠিকাদারের কথাতে রাজশাহী থেকে কোনো প্রতিষ্ঠান কোথাও যাবে না বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সম্প্রতি নেস্কোর সদর দপ্তর রাজশাহী থেকে বগুড়ায় নেওয়ার আলোচনার মধ্যে এ কথা বলেন...
পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠি বাহিনী নয় বরং পুলিশ হবে জনগণের  বন্ধু– এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্নীতিমুক্ত থেকে জনবন্ধু হিসেবে...
বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের (ডেপুটি স্পিকার) স্বাক্ষর, দাপ্তরিক প‍্যাড, সরকারি লোগো, স্মারক নম্বর ইত্যাদি জাল করে ডিও পত্র তৈরি ও বিভিন্ন মন্ত্রণালয়/দপ্তরে পাঠিয়ে অনৈতিক সুবিধা...
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায়। আগামী বুধবার দলীয়ভাবে রাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বিএনপি। অন্যদিকে, রাষ্ট্রপতি...
নতুন করে জীবন শুরু করেছেন অভিনেত্রী সোহানা সাবা। ব্যবসায়ী ফয়সালের সঙ্গে দেড় বছরেরও বেশি সময় আগে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। তবে বিয়ের নির্দিষ্ট দিন-তারিখ প্রকাশ্যে আনতে চাননি এই অভিনেত্রী।...
সরকার ব্যবসাকে সরলীকরণে কাজ করছে উল্লেখ করে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই সরকারের আমলে প্রভাব বিস্তার করে কোনো ব্যবসায়িক কার্যক্রমে সুবিধা নেওয়া যাবে না। মঙ্গলবার...
মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্ত এলাকা থেকে আব্দুল মান্নান (৭০) নামের এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর প্রতিবাদে সীমান্ত এলাকায় অবস্থানরত দুই ভারতীয়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর