ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৪:৪২ পিএম

সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা ‘রিয়াদ এয়ার’ আজ (শনিবার) থেকে আনুষ্ঠানিকভাবে ঢাকা ও রিয়াদের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে। আজ সকালে রিয়াদ এয়ারের প্রথম বাণিজ্যিক ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

বিমানবন্দরে ঐতিহ্যবাহী ওয়াটার স্যালুটের মাধ্যমে বিমানটিকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া এ সময় সেখানে উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, সৌদি আরবকে বিশ্বের প্রধান বাণিজ্যিক ও গুরুত্বপূর্ণ শহরগুলোর সাথে সংযুক্ত করা এবং যাত্রীদের আন্তর্জাতিক মানের আধুনিক সেবা দেওয়াই রিয়াদ এয়ারের মূল উদ্দেশ্য। এই ফ্লাইট চালুর ফলে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সরাসরি ট্রানজিট সুবিধা বৃদ্ধির পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও ভ্রমণের ক্ষেত্রে বিপুল চাহিদা পূরণ সম্ভব হবে। 

রিয়াদ এয়ার তাদের অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে প্রতিদিন সরাসরি ফ্লাইট পরিচালনা করবে। 

উভয় দেশের স্থানীয় সময়ে ফ্লাইটের সময়সূচি হচ্ছে—রিয়াদ থেকে ছাড়বে রাত ৯টা ২০ মিনিটে এবং ঢাকা পৌঁছাবে পরদিন সকাল ৬টা ১০ মিনিটে। অন্যদিকে, ঢাকা থেকে ছাড়বে সকাল ৭টা ৪০ মিনিটে এবং রিয়াদ পৌঁছাবে সকাল ১০টা ৫৫ মিনিটে।

ঢাকা সেনানিবাসে ডিজিএফআই পরিচালিত আয়নাঘরে একসময় তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল। আজ শনিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিদের সঙ্গে গোপন বন্দিশালাটি ঘুরে দেখার পর এ কথা জানিয়েছেন চিফ...
দিল্লিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার অনুমতি দেওয়া কাম্য ছিল না বলে ঢাকার অবস্থান স্পষ্ট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক...
বাংলাদেশে ভারতের ভিসা প্রার্থীদের উদ্দেশে নতুন এক সতর্কবার্তা জারি করেছে ভারতীয় দূতাবাস। অর্থের বিনিময়ে দ্রুত ভিসা কিংবা নানা ধরণের কনস্যুলার পরিষেবা পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিচ্ছে একটি...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সভা অনুষ্ঠিত হয়।
আর্জেন্টাইন ফুটবলের বরপুত্র লিওনেল মেসির জীবনে সাফল্য আর শিরোনামের অভাব ঘটেনি কখনো। কিন্তু যে শক্ত হাতটি নেপথ্যে থেকে একটি সাধারণ ছেলেকে ‘ফুটবল ঈশ্বরে’ রূপান্তর করেছিল, সেই নীরব কারিগর আর নেই।...
বাংলাদেশের তৈরি পোশাক খাতের গুরুত্বপূর্ণ ইউরোপীয় ক্রেতা পোলিশ ক্লোদিং কোম্পানি এলপিপির কাছে রপ্তানিকারকদের বকেয়া পাওনা নিয়ে সৃষ্ট বিরোধ দ্রুত ও আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন...
চলতি বছরের প্রথম ছয় মাস অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ৫ দশমিক ৭৫ শতাংশ। তবে সার্বিকভাবেও যুক্তরাষ্ট্র এসময়ে আগের বছরের তুলনায় পোশাক কম...
ঢাকা-ময়মনসিংহ রেলরুটের গাজীপুরের শ্রীপুরের ইজ্জতপুর রেল স্টেশন এলাকায় রেললাইন থেকে স্বামী-স্ত্রীর ছিন্ন–বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ...
লোডিং...

এলাকার খবর