কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুতই দেশে আনা হবে: শামা ওবায়েদ

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৫:১৭ পিএম

শনাক্ত প্রক্রিয়া শেষে দ্রুতই কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে। পরিবার চাইলে এর খরচ বহনের বিষয়টি বিবেচনা করবে সরকার। 

বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানান প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিবৃতিতে জানায়, কলকাতার নিউমার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটে আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে মোট ৯ জনের মধ্যে ৫ জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ জন একই পরিবারের সদস্য। নিহত বাকিদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। 

এছাড়া আহত ৬ বাংলাদেশি প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, বাংলাদেশিদের সহযোগিতা করার জন্য কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের কর্মকর্তারা হাসপাতাল ও স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করছে। এরমধ্যেই উপ-হাইকমিশন একটি সার্বক্ষণিক হেল্প লাইন চালু করেছে। 

 

কলকাতায় হোটেলে আগুনে নিহত ৯ জনের মধ্যে ৬ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ৪ জনের বাড়িই কুষ্টিয়ায়, একজনের ঢাকায়। তাদের সবার মরদেহ কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। 
নতুন গঙ্গা চুক্তিতে আগের ত্রুটি রাখতে চায় না সরকার। জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে এক সেমিনারে তিনি বলেন, এ চুক্তি করতেই হবে, প্রয়োজনে...
এখনও প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের জন্য দিল্লি অপেক্ষা করছে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাংলাদেশে আল কায়েদা সেল গঠন করতে যাচ্ছে বলে জাতিসংঘের করা দাবি প্রসঙ্গে সরকারের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিষয়টিকে ভিত্তিহীন এবং আওয়ামী লীগের...
চট্টগ্রামের নিউক্লিয়ার মেডিসিন ইনস্টিটিউট-ইনমাসে বসানো হচ্ছে পেট-সিটি স্ক্যান মেশিন। এতে শরীরের কোথায় ক্যানসার ছড়িয়েছে, তা দ্রুত ও নির্ভুলভাবে শনাক্ত করা সম্ভব হবে। ঢাকার তুলনায় কম খরচে চট্টগ্রামে...
মাদারীপুরের শিবচরে পরিত্যক্ত স্থানের জঙ্গল থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর আনুমানিক বয়স ২০ বছর। তবে এখনও তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে মাদরাসা ছাত্রদের সঙ্গে সংঘর্ষের পর বিজ্ঞপ্তি দিয়েছে পুলিশ। বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং থেকে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়।
সুপ্রিম কোর্টের আদেশের পর স্ত্রী ও বোনের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। প্রায় ৯ মাস পর রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে পরিবারের সঙ্গে দেখা করলেন তিনি। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর