প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কাজ করছে ঢাকা-দিল্লি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী 

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১১:৫৫ এএম

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো কাজ করছে ঢাকা-দিল্লি। দুই দেশের সুবিধামত সময়ে এর দিনক্ষণ চূড়ান্ত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, দেশের স্বার্থ রক্ষা করে কূটনীতিতে ভারসাম্য রক্ষা করাই তাঁর অন্যতম দায়িত্ব। দ্বিপাক্ষিক সম্পর্ক হবে সমতা ও ন্যয্যতার ভিত্তিতে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টনের পর প্রথম নিজ দপ্তরে এলেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ সোমবার সকালে মন্ত্রণালয়ে এসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসময় ইনডিপেডেন্ট টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি নতুন এই দায়িত্বে চ্যালেঞ্জ তুলে ধরেন। বলেন, দেশের স্বার্থ রক্ষা করে কূটনীতিতে ভারসাম্য রক্ষা করা হবে। জ্বালানি সহযোগিতা নিয়ে মধ্যপ্রাচ্য ছাড়াও বেশ কয়েকটি দেশের সাথে আলোচনা চলমান রয়েছে।

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই নিয়ে দুই দেশ কাজ করছে। ঢাকা-দিল্লির সুবিধামত সময়ে এ সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে। সাম্প্রতিক দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়সঙ্করের বক্তব্যকেও ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি। 

মক্কা চুক্তি নিয়ে বাংলাদেশ ইতিবাচক বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিং করার সময় সাংবাদিকদের এ কথা জানান নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ও দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে চায় সরকার। সোমবার সকালে তেজগাঁওয়ে সড়ক ভবনে বাংলাদেশ রোড সেফটি প্রকল্পের উদ্যোগে এক অনুষ্ঠানে এ কথা বলেন সড়ক ও...
বাংলাদেশ এবং ভারত দুটিই স্বাধীন সার্বভৌম দেশ। কেউ বড় কিংবা ছোট নয়, সবাই সমান। এর ওপর ভিত্তিতেই সম্পর্ক এগিয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকায় ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। আজ সোমবার সচিবালয়ে...
তোপের মুখে রাখা বা সরকারের সমালোচনা করাকে সরকার ইতিবাচকভাবে দেখে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত...
গাজীপুরের টঙ্গীতে চাকরি দেওয়ার কথা বলে বন্ধু আকাশ সরদারকে ডেকে এনে অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের বন্ধু মাজহারুল ইসলাম মিঠুকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার দেওয়া...
ন্যূনতম ১ শতাংশ চার্জের বাধ্যবাধকতা তুলে দেওয়ার পর পর বাংলা কিউআরে মার্চেন্ট সংখ্যা বেড়ে ৩০ লাখ ছাড়িয়েছে। আর গড় লেনদেন বেড়ে গত সপ্তাহে দৈনিক ১১০ কোটি টাকার ওপরে উঠেছে।
বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে জাতীয় দলের এখন পর্যন্ত সবচেয়ে বড় সাফল্য মেয়েদের এশিয়া কাপ জয়। ২০১৮ সালে এশিয়ার চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে লম্বা সময় শিরোপার দেখা পাচ্ছে না বাংলাদেশের মেয়েরা। তবে এবার...
ইসলামী ব্যাংকে অবিলম্বে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ বসানোর আহ্বান জানিয়েছে সচেতন গ্রাহক ফোরাম। ব্যাংক লুটেরা যেন কোনভাবেই আর ফিরে আসতে না পারে সে জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনেরও দাবি সংগঠনটির নেতাদের।
লোডিং...

এলাকার খবর