নেপালের বন্যার প্রভাব বাংলাদেশে পড়বে কি না, যা বলছেন বিশেষজ্ঞরা

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৮:৫৭ এএম

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল ও তিব্বতের বিস্তীর্ণ এলাকা। এর প্রভাব পড়েছে ভারতের বিহারেও। আকস্মিক এই বন্যার প্রভাব বাংলাদেশে কোনো ঝুঁকি তৈরি করবে কি না- সেই প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, এখন পর্যন্ত দেশের জন্য আশঙ্কা নেই। তবে আন্তঃসীমান্ত নদীর পানি প্রবাহের ওপর নজরদারি রাখার পরামর্শ তাদের। 

গত ২৬ আগস্ট নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে বরফ, পাথর, কাদা ও পানির প্রবল স্রোত নেমে আসে নদী উপত্যকায়। মুহূর্তেই ভেসে যায় বসতি, সড়ক, সেতু ও অবকাঠামো। আকস্মিক এ দুর্যোগের প্রভাব পড়েছে নেপাল ভারতে। পুরো গঙ্গা অববাহিকাতেই তৈরি হয়েছে বাড়তি সতর্কতা।

নদীপথের হিসাব বলছে, নেপালের গণ্ডক বা নারায়ণী নদীর পানি ভারতে প্রবেশ করে গঙ্গায় মেশে। গঙ্গার প্রবাহ পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে ঢোকে চাঁপাইনবাবগঞ্জ দিয়ে। এরপর সেটি পদ্মা হয়ে দেশের মধ্যাঞ্চলের দিকে আসে। তবে নেপালের আকস্মিক বন্যার প্রভাব সরাসরি বাংলাদেশে  পড়বে- এমন কোনো পরিস্থিতি এখন পর্যন্ত তৈরি হয়নি।

বুয়েটের ইন্সটিটিউট অব ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মাশফেকুস সালেহীন বলেন, ‘গঙ্গা নদীতে বর্তমানে একটা স্থিতিশীল প্রবণতা আছে, যা আগামীতেও অব্যাবহত থাকতে পারে। তবে মৌসুমী বৃষ্টিপাতের কারণে একটা যে স্বাভাবিক বৃদ্ধির প্রবণতা আছে সেটি হয়তো এ সপ্তাহে লক্ষ্য করা যেতে পারে। এর ফলে আপাতত বিপৎসীমা অতিক্রমের ঝুঁকি লক্ষ্য করা যাচ্ছে না। তবে গঙ্গা নদীতে আগামী সাতদিন স্বাভাবিক মৌসুমী পানি বৃদ্ধি হতে পারে। তবে তা বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। নেপালের আকস্মিক বন্যাজনিত কারণে গঙ্গা নদীর বাংলাদেশ অংশে আকস্মিক পানি বৃদ্ধির কোনো প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে না।’

বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্যও বলছে, নেপালের বিপর্যয়ের পর বাংলাদেশে নদ নদীর পানি এখনো তেমন বাড়েনি। এ মুহূর্তে দেশে বড় ধরনের বন্যার আশঙ্কা দেখা যাচ্ছে না। তবে সতর্ক থাকতে হবে। কারণ এটি সাধারণ বন্যা নয়।  

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, ‘বিহারেই তেমন প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না। আমাদের দূরত্ব প্রায় সাড়ে ছয়শ কিলোমিটার। কাজেই এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের প্রভাব বাংলাদেশে পড়ার আশংকা নেই বললেই চলে।’

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নজরদারি। নেপাল থেকে ভারতের বিহার হয়ে গঙ্গা এবং সেখান থেকে বাংলাদেশে  পদ্মার পানি প্রবাহ নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে। বিশেষ করে ফারাক্কা, রাজশাহী, হার্ডিঞ্জ ব্রিজ ও গোয়ালন্দের পানি পরিস্থিতি বিশ্লেষণ করলেই বোঝা যাবে, বাংলাদেশে এর কোনো প্রভাব পড়ছে কি না।

তড়িঘড়ি করে নয় শর্ত ও এর ব্যাপ্তি জেনেই মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে বাংলাদেশকে পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। তারা বলেন এটি কোনো ইসলামি ন্যাটো নয়, তিন দেশ নিজ স্বার্থেই এই উদ্যোগ নিয়েছে।...
সৌদি আরবের রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মধ্যে ৯ জন প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। মরদেহ দাফনসহ নিহতদের পরিবারের সদস্যদের সব ধরনের সহোযোগিতার আশ্বাস দেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। 
নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে এখনও পর্যন্ত কোনো বাংলাদেশির নিহত বা আহতের তথ্য পাওয়া যায়নি। আজ নেপালে বাংলাদেশি দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
নেপালে পাহাড়ি ঢল ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার রাতে এক শোক বার্তায় তিনি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং জনগণের প্রতি বাংলাদেশ...
নিজের শাস্তির মাত্রা নিয়ে বিস্ময় প্রকাশ করে পারেদেস বলেছেন, ‘এটা অতিরঞ্জিত মনে হচ্ছে। অদ্ভুত ব্যাপার হলো, গাভিকে মোটে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অথচ সেই তো আমার বুকে ঘুষি মেরেছিল। যাই হোক,...
মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন করে দেওয়া প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার জামায়াতের ১১ জন সংসদ সদস্য বাদী হয়ে এই রিট আবেদনটি...
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, সম্পদের সীমাবদ্ধতা আছে। তারপরও সিটি কপোরেশন সর্বাত্মকভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করছে। রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা...
রাজধানীর খিলগাঁও ধানাধীন বাসাবো এলাকায় ঝুট তুলার একটি টিনশেড গোডাউনে রোববার দুপুরের আগে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে এ আগুন নিয়ন্ত্রণে এনেছে। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর