সরকারের মাত্র ৫ মাসেই অনেক ধরনের কথা শুরু হয়ে গেছে: মির্জা ফখরুল 

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০১:৫০ পিএম

বিএনপি নেতৃত্বাধীন সরকারের মাত্র ৫ মাসেই অনেক ধরনের কথা শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববাররাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থীদের জন্য আয়োজিত নবীনবরণ উৎসবে তিনি এ মন্তব্য করনে।

মির্জা ফখরুল বলেন, সরকারের মাত্র পাঁচ মাসেই অনেক ধরনের কথা শুরু গেছে দেশে। এসব থাকবেই। আমরা যেন সুযোগকে হেলায় না হারাই। যে সুযোগ পাওয়া গেছে তা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।

তিনি বলেন, বিগত ১৭ বছরে দেশের অর্থনীতি একেবারে ধ্বংস করা হয়েছে। সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। এসবের পুনর্গঠনের কাজ চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সে যোগ্যতা আছে বলেই মনে করি।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দেশে প্রায় ৪ কোটি শিক্ষিত যুবক। সে অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা নেই। পরিবর্তন আনার কাজ চলছে। সময় লাগবে। এখন কর্মমুখী শিক্ষায় মনোযোগ দিতে হবে।

মির্জা ফখরুল বলেন, গ্যাস নাই, তেল নাই। জ্বালানির এ সংকট এখন উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে। এটা অনেক বড় সমস্যা। এদিকে ইরানে যুদ্ধ চলছে। বিকল্প জ্বালানি আবিষ্কার করতে হবে। গ্রিন এনার্জির দিকে মনোযোগ দিতে হবে।

বিএনপি মহাসচিব আরও বলেন, যে যেখানে আছে সবাই কাজ করে তারেক রহমানকে সহযোগিতা করতে হবে। দেশের পরিবর্তনে নিজেকে আগে পরিবর্তন করতে হবে।

২০২৪-এর গণ-অভ্যুত্থানের ২৬ জুলাই, স্বৈরাচারী সরকার পতনে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয় বিএনপি। সাথে সাথে নিজেদের অবস্থান পরিষ্কার করে রাজপথে কর্মসূচি দেয় ছাত্রদল। সংগঠনের নেতারা...
বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
বিএনপির মিত্র ও শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর আলোচনার বিস্তারিত গণমাধ্যমের...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবে রূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
প্রাথমিক বিদ্যালয়ে মিড–ডে মিলের পাইলট প্রকল্প চলমান উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন,  ২০২৭ সাল থেকে তা জাতীয়ভাবে দেশব্যাপী শুরু হবে। রোববার বিকেলে সিলেট বিভাগের...
কম্বোডিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বাংলাদেশি অভিবাসী মিন্টু মিয়ার মরদেহ প্রায় ১১ মাস পর দেশে ফিরেছে। আর্থিক অনটনে দীর্ঘদিন মরদেহ আনতে না পারা পরিবারের সহায়তায় এগিয়ে আসে উইটনেস ফাউন্ডেশন।...
কোক স্টুডিও বাংলা তাদের নতুন গান ‘পাতার বাঁশরি’ প্রকাশ করেছে। শনিবার রাতে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে গানটি উন্মুক্ত করা হয়। প্রকাশের পর...
মহেশখালীর এক্সিলারেট এলএনজি টার্মিনাল বিকল হওয়ার পর দেশজুড়ে তীব্র গ্যাস সংকট চলছে। রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ অপেক্ষার পরও মিলছে না পর্যাপ্ত গ্যাস। সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় গ্যাসের...
লোডিং...

এলাকার খবর