হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস আহত 

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৯:৩২ পিএম

হবিগঞ্জের আজমিরীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার অভিযোগ উঠেছে। এতে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম আহত হয়েছেন। 

এ ঘটনার জন্য বিএনপিকে দায়ী করেছে এনসিপি।

দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক ফেসবুক পোস্টে জানান, এ হামলায় সাংবাদিক ও এনসিপির একাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
 
আসিফ বলেন, ‘উদ্বেগজনক বিষয় হলো, পুলিশের উপস্থিতিতেই এ হামলার ঘটনা ঘটেছে। এমনকি এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাস জেলা সার্কিট হাউসের ভেতরে নিয়ে ভাঙচুর করা হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অভ্যন্তরে সংঘটিত এই সন্ত্রাসী কর্মকাণ্ড রাজনৈতিক সহিংসতার এক ভয়াবহ দৃষ্টান্ত। হামলাকারীরা মোবাইল ফোন ও ক্যামেরাও ছিনিয়ে নিয়ে গেছে।’
 
ফেসবুকে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, হবিগঞ্জে জুলাই পদযাত্রা শেষ করে মৌলভীবাজারের দিকে রওনা হওয়ার সময় এ ঘটনা হয়। তিনি বলেন, ‘হবিগঞ্জ জেলা ছাত্রদলের একদল সন্ত্রাসী হকিস্টিক, রামদা, চেইনসহ দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর পরিকল্পিত ও অতর্কিত হামলা চালায়।’ 
 
নাসীরুদ্দীন বলেন, ‘এই হামলায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের ওপরও হামলা করা হয়। হবিগঞ্জের স্থানীয় নেতাকর্মীদের ওপর নির্মমভাবে আঘাত করা হয়। কারও হাত ভেঙে দেওয়া হয়েছে, কারও পা ভেঙে দেওয়া হয়েছে। অনেকেই রক্তাক্ত অবস্থায় সড়কে লুটিয়ে পড়ে আছে।’
 
 
তাৎক্ষণিকভাবে পুলিশ বা বিএনপির কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদধারী কেউ যেন নির্বাচনে অংশ নিতে না পারে সে ব্যাপারে পদক্ষেপ চেয়েছে জামায়াতে ইসলামী। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে...
আজ বিকেলে হবিগঞ্জ টাউন হলে অনুষ্ঠিত সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। বক্তব্যে তারা বিএনপি এবং...
যারা জুলাই আন্দোলনকে নিজের অর্জন বলে প্রচার করতে চায় তারা পাঁচ আগস্টের আগে পর্যন্ত কোথায় ছিলেন সেই প্রশ্ন তুলেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বিএনপি নেতৃত্বাধীন সরকার সব ক্ষেত্রে দলীয়করণ করছে বলে অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আজ মঙ্গলবার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে...
হবিগঞ্জ শহরে পুলিশ, র‍্যাব ও বিজিবির গাড়ি টহল দিচ্ছে। বিকেল সাড়ে ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এনসিপির কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জ শহরে পৌঁছায়নি। তারা শহরে ঢুকলে ছাত্রদল ১৪৪ ধারা ভেঙে প্রতিহতের চেষ্টা...
ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর বিরুদ্ধে সৌদি বাহিনীর সঙ্গে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে ইরাকের সশস্ত্র গোষ্ঠীর অন্তত ২০ সেনা নিহত হয়েছে। আহত হয়েছে ৩২ জন। ইসলামিক রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি)...
দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮৩১ জনে, যার মধ্যে ৯৬ জনের মৃত্যু হয়েছে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে।
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও এলাকায় নতুন একটি গ্যাসকূপের খননকাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।
লোডিং...

এলাকার খবর