জুলাই গণ-অভ্যুত্থান দিবসে কীসের ইঙ্গিত দিলেন মাহফুজ আলম!

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৫:৪০ পিএম

ইতিহাস এক মাছের পুকুর কিংবা বাজার। ইতিহাসের মাৎস্যন্যায়ে বড় মাছ ছোট মাছকে গিলে খায়, আবার সময়ের ব্যবধানে ছোট মাছই বড় হয়ে অন্যদের গ্রাস করে। ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবসে এই মন্তব্য করেছেন ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের অন্যতম শীর্ষস্থানীয় ছাত্র প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক এবং সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।

বুধবার নিজের ফেসবুক পোস্টে মাহফুজ আলম দাবি করেন, ক্ষমতার পালাবদলের সঙ্গে ইতিহাসের বয়ানও বদলে যায়; অনেকের অবদান স্বীকৃতি পায়, আবার অনেককে সচেতনভাবে ইতিহাসের বাইরে ঠেলে দেওয়া হয়।

পোস্টে মাহফুজ আলম লেখেন, গত দুই বছরের ঘটনাপ্রবাহেও ক্ষমতার এই বাস্তবতা দেখা গেছে এবং ভবিষ্যতেও এর পুনরাবৃত্তি হতে পারে। তার ভাষ্য, সময় বদলালে ক্ষমতার কেন্দ্রও বদলে যায়, কিন্তু ইতিহাস রচনার ধরন খুব একটা বদলায় না।

মাহফুজ দাবি করেন, কোনো আদর্শিক গোষ্ঠীর বিরোধিতা করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়। এমনভাবে উপস্থাপন করা হয় যেন তিনি কখনোই ছিলেন না। আর উল্লেখ করা হলেও তাকে ‘গাদ্দার’ বা বিশ্বাসঘাতক হিসেবে চিত্রিত করা হয়। 

অন্যদিকে, একই আদর্শিক গোষ্ঠীর সঙ্গে তাল মিলিয়ে চললে নেতৃত্বের গুরুত্বপূর্ণ অবস্থানে উঠে আসাও কঠিন হয় না বলে মন্তব্য করেন তিনি।

রাজনৈতিক দল ও সংগঠনের প্রসঙ্গ টেনে মাহফুজ আলম বলেন, কোনো দলের প্রতিষ্ঠা বা নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরও দলীয় অবস্থানের বাইরে চলে গেলে সংশ্লিষ্ট ব্যক্তির অবদান দলীয় ইতিহাসে উপেক্ষিত হতে পারে। এমনকি গুরুত্বপূর্ণ কোনো ঘটনার পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখলেও পরবর্তী সময়ে তার নাম ইতিহাস থেকে বাদ দেওয়া হয়, অথবা উল্লেখ করা হলেও দায় চাপানোর প্রেক্ষাপটে তা উপস্থাপন করা হয়।

পোস্টের শেষাংশে মাহফুজ আলম বলেন, যার হাতে ক্ষমতা, সে-ই ইতিহাস লিখবে। ইতিহাস নিয়ে অভিযোগও মূলত ক্ষমতার রাজনীতির অংশ। কারণ, কোনো রাজনৈতিক বা আদর্শিক গোষ্ঠীর ক্ষমতায় আরোহণের জন্য ইতিহাসের ওপর প্রভাব প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ। আর ক্ষমতায় যাওয়ার পর কার অবদান ইতিহাসে স্থান পাবে এবং কাদের বাদ দেওয়া হবে, সেটিও সেই ক্ষমতার রাজনীতিরই প্রতিফলন।

আরেকটা বিপ্লব সন্নিকটে জানিয়ে দেশবাসীকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ বুধবার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ১১...
১৬ বছর ধরে নিপীড়িত বিএনপি ক্ষমতার পালাবদলে এখন আগের সরকারের মতো একই চরিত্র দেখানো শুরু করেছে বলে মনে করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধিপত্য বিস্তারের চেষ্টা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। একই সঙ্গে বিএনপি নেতৃত্বাধীন সরকারকে...
এনসিপি ও জামায়াত-শিবির দেশের রাজনীতিকে বিভক্ত করেছে বলে অভিযোগ করেছেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর শহরের এন আহম্মদিয়া...
রাজধানী থেকে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য  আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছে।
ভারতের দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতবিনিময়ের ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করছে ঢাকা। বুধবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ ক্ষোভ প্রকাশ করা হয়।  
সাতক্ষীরা আদালত চত্বরে পুলিশের হেফাজত থেকে মো. আজমাইন নামের এক আসামি পালিয়ে গেছে। বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা হয়। আজমাইন আশাশুনি উপজেলার নাকতাড়া গ্রামের বাসিন্দা ও মাদক মামলার আসামি। 
দীর্ঘদিন ধরে দেশে বিনিয়োগে স্থবিরতা চলছে। এরই মধ্যে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৪৭ শতাংশে। গ্যাস-বিদ্যুতের অনিশ্চয়তা, উচ্চ সুদহার এবং ব্যবসায়িক...
লোডিং...

এলাকার খবর