আর্জেন্টিনার বিপক্ষে এম্বোলোর লাল কার্ড ভুল ছিল, স্বীকার করল আইএফএবি

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৯:১৬ পিএম

সুইজারল্যান্ড-আর্জেন্টিনার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিয়ে বিতর্কের অবসান এখনো হয়নি। বিশ্বকাপ শেষ হলেও এবার যেন আগুনে ঘি ঢেলে দিল আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। আর্জেন্টিনার বিপক্ষে সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ব্রিল এম্বোলোকে লাল কার্ড দেখানো ভুল ছিল জানিয়ে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড। সংস্থাটি জানিয়েছে, ওই ঘটনায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রোটোকলের ভুল প্রয়োগ করাছিলেন। 

ম্যাচের ৭২তম মিনিটে স্কোরলাইন যখন ১-১ সমতায় ঠিক তখন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের চ্যালেঞ্জে মাটিতে পড়ে যান এম্বোলো। প্রথমে পারেদেসকে হলুদ কার্ড দেখান ম্যাচ রেফারি। পরে ভিএআরের পরামর্শে সিদ্ধান্ত পরিবর্তন করে এম্বোলোকে ‘ডাইভ’ বা ফাউলের ভান করার অভিযোগে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয়। ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সুইস ফরোয়ার্ডকে।

একজন খেলোয়াড় কমে যাওয়ার সুযোগ কাজে লাগিয়ে অতিরিক্ত সময়ে ৩-১ ব্যবধানে জয় তুলে নিয়ে সেমিফাইনালে উঠে যায় আর্জেন্টিনা। ম্যাচ শেষে এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়। এমনকি আর্জেন্টিনার আগের প্রতিপক্ষ মিসরও অভিযোগ তোলে, রেফারিরা লিওনেল মেসির দলকে সুবিধা দিচ্ছেন।

প্রকাশিত এক ব্যাখ্যায় আইএফএবি জানায়, বর্তমান আইনে ‘মিস্টেকেন আইডেন্টিটি’ বা ভুল খেলোয়াড়কে শাস্তি দেওয়ার বিধান কেবল তখনই প্রযোজ্য, যখন রেফারি অপরাধ করা খেলোয়াড়ের বদলে অন্য কাউকে কার্ড দেখান। কিন্তু অপরাধটি আদৌ হয়েছে কি না, সেটি এই ধারায় পর্যালোচনা বা পরিবর্তন করা যায় না।

তবে ভবিষ্যতে এমন পরিস্থিতিতে ভিএআর ব্যবহারের সুযোগ রাখা যায় কি না, তা নিয়ে পর্যালোচনা চলছে বলেও জানিয়েছে সংস্থাটি। 

ফিফার সমর্থনপুষ্ট আইএফএবি, যেখানে ফিফার প্রতিনিধিদের পাশাপাশি ব্রিটেনের চারটি ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্যরা রয়েছেন, প্রতি বছর ফেব্রুয়ারি বা মার্চে বৈঠক করে ফুটবলের আইন সংশোধন ও হালনাগাদ করে এই সংস্থাটি।

আর্জেন্টাইন ফুটবলের বরপুত্র লিওনেল মেসির জীবনে সাফল্য আর শিরোনামের অভাব ঘটেনি কখনো। কিন্তু যে শক্ত হাতটি নেপথ্যে থেকে একটি সাধারণ ছেলেকে ‘ফুটবল ঈশ্বরে’ রূপান্তর করেছিল, সেই নীরব কারিগর আর নেই।...
ফিফার বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কের জেরে, সংস্থাটির সভাপতি জিয়ানি ইনফান্তিনোর পদত্যাগের দাবি জানিয়েছে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন। প্রথম ফুটবল ফেডারেশন হিসেবে...
বোমা নিয়ে স্টেডিয়ামে ঢুকে মেসিকে উড়িয়ে দেওয়ার হুমকি! পুলিশের ফাঁস হওয়া রিপোর্টে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। কারা করেছিল এই পরিকল্পনা? কতটা কাছে পৌঁছে গিয়েছিলেন হামলাকারীরা? আর কীভাবেই বা রক্ষা...
অথচ এই দিওমান্দের ছোট বেলায় জার্সি কেনার টাকা ছিল না। বাজার থেকে নকল জার্সি কিনে, জার্সির পেছনে ‘প্রিয় তারকা’ ক্রিস্টিয়ানো রোনালদোর নাম মার্কার দিয়ে হাতে লিখতেন ইয়ান দিওমান্দে। এতটাই অর্থকষ্টের...
হাতের অস্ত্রোপচারের পর অবশেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ভারতের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। হাসপাতাল ছাড়ার আগমুহূর্তে চিকিৎসক ও নার্সদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বিশেষ বার্তা...
গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদ ও সড়কে ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন...
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হলেন এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। রোববার দুপুরে বিরোধী জোটের বৈঠক শেষে এ ঘোষণা দেন বিরোধী দলীয় চিফ হুইপ এনসিপি নেতা নাহিদ ইসলাম। 
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হবে আগামীকাল সোমবার। সকাল ১০টায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানে ও এসএমএসের মাধ্যমে একযোগে প্রকাশ পাবে ফল।
লোডিং...

এলাকার খবর