নেপালে পাহাড়ি ঢল ও ভূমিধসে নিহত বেড়ে ১৬২, নিখোঁজ চার শতাধিক

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৯:৫৬ এএম

নেপালে পাহাড়ি ঢল ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন চার শতাধিক মানুষ। রয়টার্স জানিয়েছে এ খবর।

নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, নিখোঁজ ৪০৩ জনের মধ্যে ৩৪১ জনই বিদেশি। তাঁদের মধ্যে শতাধিক ভারতীয়সহ, যুক্তরাষ্ট্রের ৪৭ জন এবং যুক্তরাজ্যের ৩৩ জন রয়েছেন। নিখোঁজ রয়েছেন ৬১ জন নেপালিও। এছাড়া তিব্বতের জিরোং এলাকায় অন্তত ৩ জন মারা গেছেন। নিখোঁজ ২৬৫ জন।

হঠাৎ নেমে আসা কাদা, পাথর আর পানির স্রোতে লণ্ডভণ্ড নেপালের ভোতে কোশী নদী তীরের জনপদ। হড়কা বানে ভেসে গেছে বসত বাড়ি, বিধ্বস্ত সড়ক ও সেতু। ক্ষতিগ্রস্ত হয়েছে জলবিদ্যুৎ প্রকল্পসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো। 

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রসুয়া ও নুয়াকোট জেলার কয়েকটি এলাকা। এরই মধ্যে উদ্ধার করা হয়েছে বেশকিছু মরদেহ। আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তূপ আর কাদার নিচে এখনো আটকে আছে অনেকে। 

উদ্ধার অভিযান চালাচ্ছে নেপালের সেনাবাহিনী ও পুলিশ। বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। তবে অনেক সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় নির্ভর করতে হচ্ছে হেলিকপ্টারের ওপর।

বড় উদ্বেগ তৈরি হয়েছে নিখোঁজ পর্যটকদের নিয়ে। তিব্বতের কৈলাস মানস সরোবরগামী রুট এই এলাকা দিয়ে গেছে। কয়েকশ পর্যটকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। নিখোঁজ পর্যটকদের মধ্যে রয়েছে ভারতীয়, মার্কিন, ব্রিটিশ, ডাচ ও অস্ট্রেলিয়ান। 

হঠাৎ বন্যায় তিব্বতের জিরোং এলাকাতেও ভেঙে পড়েছে ভবন ও সড়ক। সেখানেও চলছে উদ্ধার অভিযান। এই হঠাৎ বন্যার কারণ এখনও জানা যায়নি। তবে নেপালের কর্মকর্তাদের ধারণা, ভূমিকম্পে বাধ ভেঙে জনপদে নেমে এসেছে পাহাড়ি ঢল। 

নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কারণ হিসেবে প্রাথমিকভাবে ভূমিকম্প বলে ধারণা করা হলেও পরবর্তীতে ভূমিধসের বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। দেশটির আবহাওয়া ও জলবিদ্যা বিভাগের কর্মকর্তাদের ধারণা, পাহাড়...
নেপালে সীমান্তবর্তী জেলা রাসুয়ায় আকস্মিক হড়কা বানে মৃতের সংখ্যা বেড়ে ৪৬ জনে পৌঁছেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।
নেপালে প্রবল পাহাড়ি ঢলে চোখের পলকে তলিয়ে গেছে একটি সেতু। এ ঘটনার পর ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, মাত্র ৩০ সেকেন্ডেই কাদাগোলা ঢল এসে সেতুটিকে ভাসিয়ে নিয়ে যায়।
নেপালে তিব্বত সীমান্ত এলাকায় বড় ধরনের হড়কা বানে বেশ কয়েকটি গ্রাম ও অবকাঠামো প্রকল্প ভেসে গেছে। এতে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুই...
গাজীপুরের কোনাবাড়ির দেওলিয়াবাড়ি এলাকায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে...
নৈরাজ্য ও সংঘাতের রাজনীতি নয়, বরং আদর্শ বিরোধী দলের ভূমিকা পালন করতে চায় ১১ দলীয় ঐক্য। জুলাই সনদ বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসনসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে সরকারকে চাপে রাখতে চান তারা। একই...
জুলাই অভ্যুত্থানের সময় ফ্যাসিবাদকে প্রতিহত করতে শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ...
গাইবান্ধার পুলিশ সুপারের বাসভবনের গার্ড ব্যারাক থেকে হাবিবুর রহমান নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৪টার দিকে শহরের স্টেশন রোডে অবস্থিত এসপির বাংলোর গার্ড...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর