শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি ছিল তাঁর অপসারণ, যা ঘিরেই সরকার ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনা দীর্ঘদিন অচল ছিল।

 

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৩:৩৪ পিএম

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আজ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

কেন্দ্রীয় সরকার ও ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)- এর মধ্যে তৃতীয় দফা বৈঠক শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিজের পদত্যাগের ঘোষণা দেন ধর্মেন্দ্র প্রধান।

এক মাসের বেশি সময় ধরে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ও মেডিকেল পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলন চলছে ভারতে। দিল্লির যন্তর মন্তরে অবস্থানরত আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রধান দাবিগুলোর একটি ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।

শিক্ষার্থীদের নেতৃত্বদানকারী সিজেপি ও কেন্দ্র সরকারের আলোচনাও দীর্ঘদিন ধরে এই দাবি ঘিরেই অচলাবস্থায় ছিল। শনিবার সকালে সিজেপি স্পষ্ট জানিয়ে দেয়, সরকার যদি ধর্মেন্দ্র প্রধানকে অপসারণে রাজি না হয়, তাহলে কোনো আলোচনা হবে না।

জন্ম নেওয়ার ৭১ দিনের মধ্যেই প্রথম আন্দোলন ‘সফল’ করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তাদের আন্দোলনের মুখে ভারতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান।
গত মাস থেকে চলা এই আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল দিল্লির যন্তর মন্তর। সরকার আন্দোলনকারীদের অন্যান্য দাবিও মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিল। এর মধ্যে ছিল— নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা...
ভারতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত। আন্দোলনকারী সিজেপির সঙ্গে বৈঠকে সরকার শনিবার বিকেল পর্যন্ত সময় নিয়েছে। এদিকে বিরোধীদের বিক্ষোভ,...
চলমান আন্দোলনের মধ্যেই সরকারপক্ষের সঙ্গে বৈঠকে বসেছে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিনিধিদল। কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়ায় কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে এই বৈঠক হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইরানে টানা দুই সপ্তাহ হামলা চালানোর পর দুইদিন ধরে হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কা থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন বলে...
নেত্রকোণা সদরে নিজ ঘর থেকে মাহফুল মিয়া (৩৫) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, জমি বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
বিশ্বকাপ ব্যর্থতার পর পোকার টুর্নামেন্টে অংশগ্রহণ করে আরও বেশি সমালোচিত হতে থাকেন নেইমার। তবে মাঠে ফিরেই সমালোচনার জবাব দিয়েছেন ব্রাজিল তারকা। জোড়া গোল করে ক্লাব সান্তোসের হার ঠেকিয়েছেন তিনি।
জার্মানির বার্লিনে সমকামীদের বার্ষিক প্রাইড শোভাযাত্রায় গাড়ি তুলে দেওয়ার ঘটনায় একজন নিহত ও অন্তত ১৬ জন আহত হয়েছে। স্থানীয় সময় রাত ১০টার দিকে টিয়ারগার্টেন পার্ক এলাকায় এ ঘটনা ঘটে বলে আজ বিবিসি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর