বিশ্ববাজারে তেলের দাম আবারও বাড়ল

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৮:৩২ এএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা–পাল্টা হামলা নিয়ে ইতিবাচক কোনো সিদ্ধান্ত এখনও না আসায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে আবারও। আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদন বলছে, ওই দুই দেশের মধ্যে তাৎক্ষণিক কোনো কূটনৈতিক সমাধানের আশা ক্ষীণ হয়ে পড়ায় তেলের দাম কিছুটা বেড়েছে।

সবশেষ খবর অনুযায়ী, ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৬২ সেন্ট বা ০.৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৪.৩৯ ডলারে দাঁড়িয়েছে। এর আগে ৭ শতাংশ দরপতনের ফলে এই বেঞ্চমার্ক দর তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল, সেখান থেকেই এটি ঘুরে দাঁড়িয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৬১ সেন্ট বা ০.৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮০.৯৫ ডলারে পৌঁছেছে। এর আগের সেশনে এর দাম ৫ শতাংশেরও বেশি কমে প্রায় এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।

যুদ্ধ নিয়ে চুক্তি সম্পাদনের জন্য ইরানকে শেষ সুযোগ দিচ্ছেন বলে জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান বলে জানিয়েছে আল জাজিরা।
যুদ্ধটা শুরু করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে। কিন্তু সেই যুদ্ধের নিয়ন্ত্রণ কি এখনো তাঁর হাতেই? যদিও হোয়াইট হাউস বলছে—সব পরিকল্পনা অনুযায়ী চলছে। কিন্তু পর্দার আড়ালের খবর সম্পূর্ণ...
বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা সিআইএ ও মোসাদ। কিন্তু একজন মানুষকে খুঁজে পেতেই যেন থমকে গেছে তাদের সব প্রযুক্তি! পাঁচ মাসেরও বেশি সময় ধরে নেই কোনো ফোন, ল্যাপটপ, নেই কোনো ডিজিটাল সিগন্যাল।...
মধ্যপ্রাচ্যে এমন একটি বিশ্বাস ছিল, যা বছরের পর বছর কেউ ভাঙতে পারেনি। তা হলো—ইসরায়েলের আকাশে ঢুকে সফলভাবে হামলা চালানো প্রায় অসম্ভব। বিশ্বের সবচেয়ে উন্নত বিমান প্রতিরক্ষা, অত্যাধুনিক প্রযুক্তি আর...
সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আজ মঙ্গলবার। কিছুক্ষণের মধ্যে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে শুরু হবে এ বৈঠক। এতে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রাজধানীর ডেমরা এলাকায় ট্রাকের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমান ৩০ বছর। এখনো তাঁর পরিচয় পাওয়া যায়নি। তবে প্রযুক্তির সহায়তায় ওই নারীর নাম পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা পাওয়া যাচ্ছে না বলেই বাংলাদেশকে পদ্মা ব্যারাজ করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। অপরদিকে গবেষকেরা বলছেন, ডিসেম্বরে গঙ্গা চুক্তির...
সংসদীয় রাজনীতি টিকিয়ে রাখতে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) জামায়াতে ইসলামীর ‘কোলে ওঠা লেগেছে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর