পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ১১:৪৬ এএম

পাকিস্তানের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১ শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস) হাসপাতালের শিশু ওয়ার্ডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বুধবার অগ্নিকাণ্ডের সময় পিমস হাসপাতালের শিশু নার্সারিতে মোট ১৬ জন নবজাতক চিকিৎসাধীন ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মাত্র একজন শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাকি ১৫ জন শিশু দগ্ধ হয়ে প্রাণ হারায়।

প্রাথমিক তদন্ত ও কর্মকর্তাদের বরাতে জানা গেছে, নার্সারি ওয়ার্ডের একটি এয়ার কন্ডিশনারের (এসি) কম্প্রেসার বিস্ফোরিত হয়ে হঠাৎ এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা পুরো ওয়ার্ডে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে দুর্ঘটনাস্থলে কুলিং বা ডাম্পিং ডাউনের কাজ চলছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

পাকিস্তানের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যে পরিচালিত ‘অপারেশন সিন্দুর’–এর সময় দেশটির সশস্ত্র বাহিনীর পারমাণবিক কেন্দ্র কিরাণা হিলসে আঘাত করেছিল একটি ভারতীয় আত্মঘাতী ড্রোন। এ ঘটনার এক বছর পর ঘটনাটি...
অপারেশন সিঁদুরের পর ভারত সরকার পাকিস্তান থেকে আসা সিন্ধি দর্শনার্থীদের ভিসা এবং সীমান্ত রুট বন্ধ করে দেয়। এতে থর মরুভূমির ওপারে থাকা বহু পরিবার দীর্ঘ অনিশ্চয়তার মুখে পড়ে। ভারতের ভিসা...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অচলাবস্থার মধ্যেই সোমবার ইরানের রাজধানী তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের...
আইফোনের কিস্তি পরিশোধ নিয়ে বাকবিতণ্ডার পর ভারতের মহারাষ্ট্রের একটি পরিবারের ওপর নেমে এসেছে ভয়াবহ ট্র্যাজেডি। ১৮ বছরের তরুণ কুনাল অনেক কষ্টে একটি আইফোন কিনেছিলেন, কিন্তু সেটির কিস্তির টাকা শোধ...
‘মহানগর’ ভক্তদের দীর্ঘ অপেক্ষা এবার শেষ হওয়ার পথে। জনপ্রিয় ওয়েব সিরিজটির তৃতীয় সিজন নিয়ে সরাসরি ইঙ্গিত দিয়েছেন নির্মাতা আশফাক নিপুণ। নিজের জন্মদিনে প্রকাশ করা একটি ভিডিওতে নতুন...
জীবনে প্রেম এসেছে একাধিকবার। সম্পর্ক নিয়ে হয়েছে আলোচনা, এসেছে বিয়ের প্রসঙ্গও। এমনকি তিনবার নাকি বিয়ের সিদ্ধান্তের একেবারে কাছাকাছি পৌঁছেও গিয়েছিলেন বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা...
একজন দৃষ্টিপ্রতিবন্ধী। অন্যজন ভয়ংকর এক খলনায়ক। একজন অন্ধকারের মধ্যেও সত্য খুঁজছেন, অন্যজন যেন সেই অন্ধকারেরই প্রতিচ্ছবি। মুখোমুখি দুই তারকা সাইফ আলি খান ও অক্ষয় কুমার। আর তাদের এই ইঁদুর-বিড়াল লড়াই...
এমরান হাশমির সিনেমা মানেই একসময় ছিল প্রেম, বিরহ আর মেলোডিয়াস গানের অন্যরকম এক জগৎ। ২০০৭ সালের ‘আওয়ারাপন’ সেই আবেগেরই অন্যতম উদাহরণ। দীর্ঘ ১৯ বছর পর সেই সিনেমার নতুন অধ্যায় নিয়ে ফিরেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর